somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষা,হরিন, প্রেম আরও কত কি

১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই সকাল থেকেই কি বোর্ড নিয়ে বসে আছি। একটা বিন্দু বিসর্গ পর্যন্ত লিখতে পারিনি। কেন জানো ? কারন আমি আজ কিছুতেই তোমার চেহারা মনে করতে পারিনি। বিশ্বাস কর,তুমি দেখতে কেমন ছিলে, কেমন ছিল তোমার চাহনি কিংবা কথা বলার ঢং অথবা সেই বিখ্যাত সত্য নামের ছল- কিচ্ছু মনে নেই। বিশ্বাস কর আমার কিচ্ছু মনে নেই। শুধু মনে আছে তোমার খলখলানি হাসি, তামাসার কাশি আর কানে কানে বলে যাওয়া শেষ কথা, ‘ বাসি। তুমি একটা আস্ত বাসি।‘
অথচ এ সত্যটা বলার কথা ছিল আমার। আমার পরে অন্য পুরুষদের। আমি জানি কেউ সে সুযোগ পায়নি। তার আগেই তাঁদের কানে বেজে গেছে তোমার ঝংকারি বাশি। বাসি, তুমি একটা আস্ত বাসি। বেশির ভাগই পুরুষই এই মিথ্যেটা বিশ্বাস করে বসেছিল একেবারেই বিনা কারনে। এরা বিশ্বাসী। তোমরা যখন যা কিছু বলবে তারা তখনই সেসব বিশ্বাস করে বসে। আমি দেখেছি তাঁদের -সামান্য চন্দনের জন্য কত সহজেই না খুন হয়ে গেছে বিরাপ্পনের হাঁতে। সেদিকে তাকিয়ে তুমি একটা নিঃশ্বাসও ফেলার প্রয়োজন বোধ করনি।
নদীর গরম ঘোলা জ্বলে যখন মাছেদের বিয়ে হয় তখন তাঁদের গায়ের মাঝ বরাবর লম্বা লাল দাগ পরে। এমনই আষাঢ়ের অবেলায় যখন তুমি আমার হৃদয় ছুতে এসেছিলে তখন লাল দগদগে ক্ষত নিয়ে তোমার প্রেমিকের লাশ ভেসে যাচ্ছিল নতুন জলের উষ্ণ ধারায় অজানা কোন সাত সাগর বা তের নদীর দেশে। তুমি কোন ভুমিকা ছাড়াই বলে ফেলতে পেরেছিলে, একদম ভিজে গেছি, নির্ঘাত জ্বর এসে গেছে। তোমার কাছে কি বাড়তি লুঙ্গি বা টাউয়েল হবে? কাপড় গুলো ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে তাকিও না, আমি না হয় একটা কাথা গায়েই তোমার পাশে কিছুক্ষন শুয়ে থাকি। উড ইউ মাইন্ড?
তোমার স্বপ্নের ছক অনুযায়ী বলে বসেছি, নারী তুমি এতো সাহসী আর এতো সুন্দর ? আমরা এভাবেই কাটিয়ে দিয়েছিলাম অনেক অনেকগুলো দীর্ঘ বরষা মাস। আমার জীবনের সবচেয়ে আলোকিত প্রেম, হরিন আর জীবনানন্দের রাত ভর্তি কবিতায়। আমরা একসাথে কত কত কলসি পান করেছি তার কোন হিসেব বা মানে কিছু আছে বলে মনে হয় না। তবু সেসব প্রেমময় পেয়ালা, তোমার বুকের গন্ধ আমাকে এখনো হিংস্র জানোয়ার করে দেয় সোনা। সোনা আমি সব জেনেও আবার বনে যেতে চাই। চাই আরেকটা বর্ষা। যদিও গল্পের শেষটা আমি সবচে ভাল জানি। সত্যি বলছি, আমি না হয় না জানার অভিনয় করব। তুমি ধরতেই পারবেনা কোনটা অভিনয় অথবা কোনটা সত্য।
আমার মনে আছে, তুমি খুব কেঁদেকেটেই আমাকে চন্দনবনে পাঠিয়েছিলে। আমি বিরাপ্পনকে ফাকি দিয়েই বাটি ভর্তি চন্দন নিয়ে আসতে পারব- এ ভাবনা তোমার কোন কালেও ছিল না। ফিরে এসে দেখেছিলাম, তেজদিপ্ত তোমার নতুন পুরুষ বনে যাবার জন্য প্রস্তত হচ্ছে। তুমি হিসহিসিয়ে তার কানে রাতজাগা বেশ্যার সুরে সেই কথাগুলোই বলে যাচ্ছ যা পূর্বের সবাই একবার করে শুনেছিল কিন্তু কেউ আর ফিরে আসেনি। তুমি যুগের উজ্জ্বল নক্ষত্র হয়েই ভেসে রইলে। শুধু জাননা, আমি ফিরে এসেছি। তুমি জাননা, আমি এখন তোমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছি। হুম খুব কাছেই এসে পড়েছি।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×