নদী তুমি কাঁদো। কেঁদে কেদেই বয়ে যাও,
নদী তুমি কাঁদো আর ক্ষয়ে ক্ষয়ে যাও।
ভাসাও জল ধারা, নষ্ট পৃথিবীর নিঃশ্বাস আজ বন্ধ হয়ে যায় যাক,
তোমার জলে সূর্যও যদি নিভে যায় যাক, দেখি তোমার ঈশ্বর আর আকাশের বাঁক।
নদী তোমার জলে ঈশ্বর ভেসে যায় যাক। তুমি উল্লাস কর;
দেখি ভগবান বলে যায় থাক থাক থাক। তাকে বল কৈলাসে যাক।
কাঁদো নদী কাঁদো, আজ তোমার দুঃখ উৎসবের দিন;
সে ঘুমায় ঘুমাক। নন্দিনী আজ জীবন ভাসিয়ে দেয়ার দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



