আমার সামনে কুকুর নামক যে জানোয়ারটা দাঁড়িয়ে আছে তাঁর পিঠের অর্ধেকটাই সম্ভবত পচে গেছে। সেটা বয়সের ভারে নাকি রোগে শোকে বুঝতে পারছি না। এ দেশীয় কুকুরগুলো গড়ে দশ বারো বছরের বেশি বাচে বলে শুনিনি। সে তুলনায় এর বয়স কত হতে পারে ? দশ ,বারো নাকি আরও বেশি ? বয়স্ক হয়ে যাওয়া কুকুরগুলোর এক্স্যাক্ট বয়স আমি আন্দাজ করতে পারিনা। কুকুরেরা আমাদের মত ষাট সত্তর বছর বাচতে পারে কিনা আমার জানা নেই। আমি যদি কুকুর হতাম তবে নিশ্চয় এতদিনে আমার তৃতীয় জীবন চলত। সেটা ভাল না মন্দ হত সে ক্যালকুলেশন করা সম্ভব হবেনা। আমি অনেকক্ষণ যাবত তাঁর চোখে চোখ রেখে তাকিয়ে আছি। কুকুরেরা বরাবরই চোখ আগে ভাগেই নামিয়ে নেয়। এ নিচ্ছে না। তাঁর দুই চোখেরই এক তৃতীয়াংশ করে লাল হয়ে আছে। টকটকে লাল। এটা কোন অসুখের লক্ষন বা মাত্রা নির্দেশ করছে কিনা কে জানে ? অবশেষে আমিই চোখ নামিয়ে নিলাম। পিছিয়েও এলাম অনেকটা। নিজেকে স্বাভাবিক করার জন্যেই যেন পাশের পান দোকানে ঢুকে পড়লাম। এই দোকানি নিয়মিত দুইটা আচার আর একটা বেনসন সিগ্রেট আমাকে বিক্রি করে। অসময়ে ভিতরে ঢুকতে দেখে সেও বাইরে তাকাল। কুকুরটা এখনো আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে...
-ভাইজান, কুত্তাডার নেচার দেখলেন ? ওয় কাউরে ছাড়ে না। দরকারেও কামড়ায় আবার অদরকারেও কামড়ায়, সময়েও কামড়ায় আবার ধরেন অসময়েও কামড়ায়।
; তাই মনে হচ্ছিল- আমার ছোট উত্তর।
- কেউ কইব ওয় আগে প্রফেসার আছিল ? ভাইজান হিস্টোরির উপ্রে হিস্টোরি। অইন্য আরেকদিন আইসেন খুইলা বলব। ওর বন্ধু বান্ধবরা একেকজন বিরাট বড় বড় প্রফেসার ব্যারিস্টার। সেও প্রফেসারি করছে দীর্ঘদিন তয় মাগিবাজির খাসলত ছাড়তে পারে নাই হি হি হি... এহন আবার ওদের সিজন যাইতাছে। এই শরিল লইয়াও কুত্তি দেখলেন হইল... সারাদিন পিছে পিছে ঘুরে আট পুটকি চাটে , থুক্কু ভাইজান। মিসটেক হইয়া গ্যাছে। সরি......
০৬.১২.১৫ইং
baroparacomilla.
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




