আধারের অভিমান বলো কবে কে বুঝেছে ?
অভিমানীকেই আধারে কখন ক'জনা দেখেছে ?
অনুভুতির আলো রবি নিয়ে গেছে দিন শেষে,
বলেছিল টুশি রানী কিছুটা ম্লান হেসে।
আমরা দু'জনা অজানায় হেটেছিলাম পৌষের রাতে,
তোমার হাতে আমি অথবা আমার হাতে তোমার হাত রেখে,
দিন কয় আগে, গেল দিনে পৌষের রাতে।
তবুও দেখিনিকো কেউ কারো চোখ,
পুড়েছে অন্তর ভেসে গেছে বুক।
পৌষের রাতে।
আধারের অভিমানে,
আমরা দু'জনা শুধুই ক্ষয়েছি,ভেসে গেছি বানে।
সব কিছু মনে এলো নতুন আধারের সাঝে,
আধারের অভিমান আর ক'জনেই বুঝে?
অভিমানী চোখ বলো কবে কে খুজে ?
সব বুঝে সব বুঝে শুধু শুধুই বুঝে।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



