somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহবান।

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত রজনী খুইয়ে একটা সু-প্রভাতের আশা করা যায়-
জানলে কেউ, জানিও।

একটা পুর্ন গ্রহন পেতে পৃথিবী আর চাঁদেরহাটে কয় লক্ষ পাক খেতে হয়-
জানো কেউ? জানিয়ে যেও ভাই।

আকাশের সকল নক্ষত্রেরা কখনো কি একই রেখায় আসে?
যতটুকু জানো, জানিয়ো তাই।

কত’শ ভাঙাগড়ায় একটা প্রেম স্থিতিতে দাঁড়ায়,
জানিয়ে যেও, কত হাজার প্রেমী নিঃশব্দে হারায়।

কেন স্বপ্ন ভেংগে যায়, স্বপ্নেই হারিয়ে যায়-
কেন স্বপ্ন গুলো অধরা রয়ে যায় বলেই না হয় চলে যেও।

কতটা তাপ হারিয়ে সাগরের জল পাথর হয়ে যায়,
কতটা দহনে নোনা জল শুকিয়ে বাষ্প হয়ে যায়?

কতটা পুড়ে পুড়ে তোমাকে পেয়েছি,
কতটা খুঁড়ে নি:শেষ হয়েছি- তোমাকে হারিয়েছি।

কত’শ দিন রজনী পথের পানে তাকিয়ে থেকেছি,
কত কত ক্লান্তিতেও আশায় বুক বেধেছি, অপেক্ষায় থেকেছি।

তোমরা কি জানো কেউ? নাম তার জলখাসি-
ভালোবেসে দেখেছি বাসি, সব কিছুই তার বাসি।

কতটা পতনে অচেনা যুবক কবি হয়ে উঠে,
কত লক্ষ বছরের দহনে কোন কবি নক্ষত্র হয়ে ভাসে।

নক্ষত্রের দল কখনো একই রেখায় আসে না,
কবিতা সস্তা কোন পতিতা নয়-যেখানে সেখানে ভাসে না।

কত লক্ষ কোটি বছরের দহনে কোন নক্ষত্রের পতন হয়?
যতটা ঘৃনায় কোন ভাইয়ের হাত ভাইয়ের রক্তে রঞ্জিত হয়।

কতটা ভালোবাসায় একটা সফল প্রেম হয়?
যতটা ঘৃনায় সে প্রেমের চিরস্থায়ী বিচ্ছেদ হয়।

জানিয়ে যেও ভাই, যা কিছু জানো তুমি জানিয়ো শুধু তাই,
আমার পাঁজরে তবু কার বসত তাকেও খুঁজে দিও; হারিয়ে ফেলেছি, আমার বুকে আর কিচ্ছু নাই।

২০/০৭/১৭ ইং
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×