somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্ত্রাসী হামলা এবং ইসলাম

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বিলাসবহুল পর্যটনের জন্য পরিচিত নিস শহরে হামলা হয় গতকাল। জাতীয় দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর দ্রুত গতিতে ট্রাক চালায় হামলাকারী এবং হাতে থাকা পিস্তল দিয়ে শিশুসহ অন্তত ৮৪ জনকে হত্যা করে। প্রায় দুই কিলোমিটার চলার পর পুলিশের গুলিতে তার মৃত্যু হয়৷ ২৫ টনি ওই ট্রাকে অস্ত্র ও গ্রেনেডও পাওয়া গেছে। ফরাসি সরকার এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে, আমারও তাই মনে হয়। যদিও কোনো গোষ্ঠিও এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। শহরের হাসপাতালগুলিতে আহত মানুষ ও তাদের আত্মীয়স্বজনরা উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন৷


গতকালকে হামলার সময় আমি আইফেল টাওয়ারের কাছেই ছিলাম। সেখানে অসংখ্য মানুষ ছিল যেখানে এবং নিরাপত্তা ব্যবস্থাও ছিল অনেক বেশী। প্যারিসে যথেষ্ট নিরাপত্তা থাকায় হয়ত নিস শহরকে বেছে নিয়েছে হামলাকারী।


এই হামলার পর তথাকথিত ইসলামি সন্ত্রাসী দলগুলোর নামই সামনে চলে আসবে এটাই স্বাভাবিক। এই সন্ত্রাসী দলগুলোর আদর্শ কি সত্যিকার অর্থের ইসলাম? ইসলাম কি এইভাবে হত্যাকাণ্ড সমর্থন করে? যারা সঠিক দ্বীনের পথে চলে তারা কখনই এই কাজ করতে পারে না। সারা পৃথিবীর কোথাও এখন আর নেই নিরাপত্তা। গুলশান থেকে নিস শহর কোথাও এধরণের সন্ত্রাসী হামলা কাম্য নয়। এই সন্ত্রাসী দলগুলো শুধুমাত্র ইসলামিক শব্দ ব্যবহার করে আসছে।


মর্মান্তিক এই ঘটনার ধীক্কার জানাই। বিপথগামী এই মানুষগুলার উপর আল্লাহ্‌র রহমত আসুক, তারা যেন সঠিক দ্বীনের আলো পায় এই দোয়াই করি।

সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×