গত একুশে ফেব্রুয়ারি মোড়ক উন্মোচন হলো আমার লেখা দ্বিতীয় উপন্যাস দাঁড়কাক-এর। কামরুল বুক হাউস থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই-বিভাগের প্রফেসর এবং সেমিকন্ডাকটর রিসার্চ ল্যাবের ডাইরেক্টর শ্রদ্ধেয় ডঃ জাহিদ হাসান মাহমুদ স্যার। বইমেলায় দুদিন সময় দিয়ে আজ ফিরে আসলাম সিলেটে। বেশ কয়েকজনের সাথে দেখা হলো। এই দুদিনের কয়েকটি ছবি শেয়ার করছি। বইটি পাওয়া যাচ্ছে, কামরুল বুক হাউসের ৪১৪-৪১৫ নং স্টলে।
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন