somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন কেমন লাগে? তোমরা ভারতীয়রাই মওকা মওকা দিয়ে শুরু করেছিলে।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের পত্রিকা আজকাল এর আজকের খেলার পাতার এই লেখাটি পড়ুন।
বাংলাদেশ বাঘ, ভারত কুকুর!‌



দেবাশিস দত্ত,বার্মিংহাম: ‌বাংলাদেশ ক্রিকেটাররা বরাবরই ‘‌টাইগার’‌ হিসেবে চিহ্নিত। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের হলেও, মুক্তিযুদ্ধের আমল থেকেই বাংলাদেশের হয়ে যখন যঁারা লড়াই করেছেন, তঁাদেরকে ওঁরা টাইগার হিসেবে তুলে ধরেছেন। তো বাংলাদেশের এই টাইগাররা প্রথম একটি বড় প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠার পর থেকেই গণমাধ্যমে যেভাবে এই প্রাণবন্ত মানুষদের উন্মাদনার ছবি আমরা দেখেছি, তা নতুন নয়। গত ৩–‌৪ বছর ধরে ক্রিকেট জোয়ারে ভাসতে গিয়ে ওদেশের জনতা সত্যিই তঁাদের ক্রিকেটারদের পাশে দঁাড়িয়েছেন, উৎসাহ দিয়েছেন, আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়ে এসেছেন। আমরাও আনন্দিত বাংলাদেশের এমন উত্থানে।
কিন্তু এমন কিছু উগ্র সমর্থক রয়েছে, যারা অকারণে ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে কালি ঢেলে দিয়েছে। ভারত–‌বাংলাদেশ ম্যাচ মানেই গণমাধ্যমে ভারতীয়দের উদ্দেশে যেভাবে কটূক্তি ছুঁড়ে দেওয়া হয়েছে, তাতে তঁাদের সুস্থ মস্তিষ্কের প্রতি প্রশ্ন তোলাই যায়। অতীতে গণমাধ্যমে ভারত–‌বাংলাদেশ ম্যাচের আগে অধিনায়ক ধোনির কাটা মুন্ডু ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এখনও মনে আছে, ভারতকে হারানোর পর গোটা ভারতীয় দলের গ্রুপ ছবিতে ধোনি–‌কোহলিদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছিল। কম্পিউটারের কারসাজি!‌ কত কিছুই না আজকাল হয়। কিন্তু এই উগ্র সমর্থকেরা ভুলে যান যে, এর ফলে দু’‌দেশের সম্পর্কে কঁাটা ছড়িয়ে দেওয়া হয়। অত্যন্ত অস্বাস্থ্যকর এই উদ্যোগ। আজ, মঙ্গলবার গণমাধ্যমে দেখা যাচ্ছে, সেরকমই একটি বিকৃত ছবি। বাঘের গায়ে বাংলাদেশের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। আরেকটি কুকুরের গায়ে ভারতের জাতীয় পতাকা। বিশাল এক বাঘ ছোট একটি কুকুরকে তেড়ে যাচ্ছে। সেমিফাইনাল ম্যাচের আগে এমন ছবি যে সম্প্রীতির সুর নষ্ট করে দেয়, এটা সুস্থ সমর্থকরা আর কবে বুঝতে পারবেন?‌ এ ভারি অন্যায়। এবং যদি বাংলাদেশের অন্য সমর্থকেরা এই উদ্যোগকে আঁস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দেন, তবে সার্বিকভাবে দু’‌দেশের সম্পর্কের অবনতি হবে না। আদতে এটা যে একটি খেলা এবং সেখানে একদল জেতে, আরেক দল হারে। বাংলাদেশের উন্নতিতে আমি একজন ভারতীয় জানি না, যঁারা কিনা দুঃখ পাচ্ছেন। তবে কেন এই অন্যায় উদ্যোগ?‌ খেলা চলতেই থাকবে, কিন্তু এই নোংরা খেলা যেন বন্ধ করা হয়।
এদিন সকালে বার্মিংহাম মাঠে পৌঁছে দেখি বাংলাদেশ ক্রিকেটাররা ফিল্ডিং প্র‌্যাকটিস করছেন। তখনই ওদেশের বিখ্যাত ক্রিকেট–‌লেখক মোস্তাফা মামুদ বললেন, ‘‌দাদা, আবার কিন্তু শুরু হয়ে গেছে ফেসবুক, টুইটারে উগ্র সমর্থকদের অসভ্যতা।’‌ শুনে না শোনার ভান করে থাকলাম কিছুক্ষণ। তারপর আবার যখন মোস্তাফা ওই কথাগুলি বললেন, আমাকে বলতেই হল, ‘‌এ সব ব্যাপার যত তাড়াতাড়ি ছেঁটে ফেলা যায়, তত মঙ্গল।’‌ মোস্তাফাই শোনালেন সেমিফাইনাল ঘিরে অধিনায়ক মাশরাফি কী দুর্দান্ত সব কথা বলেছেন, ‘‌বন্ধুগণ, আমার সতীর্থরা এটা নিশ্চয়ই মনে আছে যে, ইংল্যান্ডে এসে অনভ্যস্ত পরিবেশে আমরা সেমিফাইনাল পর্যন্ত উঠব, এটা ভাবিনি। কিন্তু আজ তা বাস্তব। এটা নিয়ে ভেসে যাওয়া ঠিক হবে না। যতটা সম্ভব নিজেদের সংযত রেখে রিল্যাক্স রেখে ভাল খেলার চেষ্টা করে যেতে হবে।’‌ বিচক্ষণ অধিনায়কের বিচক্ষণ কথাবার্তা। সাধে কী আর মাশরাফিকে ক্রিকেট দুনিয়া এত পছন্দ করে?‌ বাংলাদেশ ক্রিকেট অধিনায়কের কথাবার্তায় বরাবরই এমন ভাব থাকে, যেখানে তঁাকে পাওয়া যায় মাটির কাছাকাছি। ভাল খেললেই উগ্র হয়ে যেতে হবে, বিপক্ষকে কটাক্ষ করতে হবে, এই মানসিকতায় কেন উদ্বুদ্ধ করতে পারছেন না সমর্থকেরা?‌‌‌‌
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:২৪
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

×