http://www.somewhereinblog.net/blog/zambg
শেষ পর্ব।
আসলে এখানে কোন গাজাখুড়ি নেই, শিরোনামটা দেয়া হয়েছে ইচ্ছা করেই।
যখন কোন নতুন লোক দেশ থেকে এখানে আসে, আদম ব্যবসায়ীরা তাদের দাওয়াত দিয়ে কিছু লেকচার দেয়।
ইন্টারমিডিয়েট পাস করা ছেলেদের বোঝানো হ্য় যে, আদম ব্যবসা ভালো কাজ। দেশের মংগল বয়ে আনে। কারণ তারা ইটালীতে গিয়ে ফুল বেচে দেশে কাড়ি কাড়ি বৈদেশিক মুদ্রা পাঠায়। এতে দেশ উপকৃত হয়।
আসলে আদম বিদেশে না গিয়ে যদি একজন ছাত্র বা শিক্ষার উদ্দেশ্যে একজন প্রকৌশলী যেত, তাতে আমার মনে হয় লাভটা বেশীই হতো। কারণ সে লেখাপড়া শেষ করে দেশের মংগলই বয়ে আনত।
অবৈধ ভাবে তাদের যাবার কারণে, ছাত্ররা আর ভিসা পায় না।
আমি জানি আমি একা এই মহাযগ্ঞ ভংগন করিতে পারিব না, তাই কাজ করি, দেশে থেকে তো আর সেবা করতে পারিনি, বিদেশ থেকেই করব। তাই ১৯৯৮ সাল থেকে কাজ করে যাচ্ছি।
শুরু করি বাংলাদেশ ছাত্র সংঘ। আমার সাথে কাজ করত (প্রয়াত) মুসফিকুল আলম শমী (ইন্জিনিয়র), মহিরূল ইসলাম মতিন, খন্দকার মো: হাসান, মিল্কী লিটন।
উল্লেখ্য যে বাংলাদেশ ছাত্র সংঘ, পির্টাসবার্গে আজ ২০০৯ সাল পর্যন্ত একটি বহুল পরিচিত সংগঠন। পরে তা থেকে সৃষ্টি করলাম আর্ন্তজাতিক পর্যায়ে বাংলাদেশ ছাত্র সংঘ।http://thebsa.narod.ru/ হলো তার ওয়েব সাইট। আর গ্রুপ হলো:
http://dir.groups.yahoo.com/group/thebsa/
ছাত্র জীবন শেষ হলো। সিদ্ধান্ত নিলাম, কাজ চালিয়ে যাব। লোকে আমাকে পাগল বলে। যারা বলে, তারা দেশের বদনাম করে। আর কেউ কিছু করতে গেলে বাধা দেয়।
১৯৯৯সালে বাংলায় কম্পিউটারে কম্পোজ করা, রাশিয়াতে ছিল দুরুহ ব্যাপার। জাতীয় দিবসের নিমন্ত্রন পত্রে কমা দেওয়া হ্য় নাই, জানাইয়া মহা কেলেংকারী। অথচ দিনে ক্লাস করিয়া, রাতে কষ্ট করিয়া, বাংলা গানের রিহার্সেল করিয়া এই অপবাদের ভাগিদার হয় ছাত্র সমাজ অশিক্ষিত লোকজনদের কাছে। ২০০৬ এ মহাশয় না লিখিয়া জনাব লিখিয়া মহাভূল করে তারাই।
এরপর শুরু করি বাংলাদেশ কেন্দ্রের স্হাপনার কাজ। http://banglarussia.narod.ru/ । রুশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রনালয়ের অনুমতি সহজেই পেয়ে গেলাম আমার পরিচিতির কারণে।
বর্তমানে এটা বেসরকারী, অলাভজনক সংস্হা। ব্যবসা, শিক্ষা, সংস্কৃতির প্রসারই কেন্দ্রের কাজ।
পাঠক, যদি কারো কোনো প্রয়োজন থাকে রাশিয়ার মাটিতে, বাংলাদেশের উন্নয়নের জন্য, এই কেন্দ্রে যোগাযোগ করবেন।
ধন্যবাদ সবাইকে।।;
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


