somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

যান্ত্রিক পাগল
আমি এক যান্ত্রিক পাগল। যান্ত্রিক তবে যন্ত্র নই। অনুভূতিগুলোতে জং ধরে গেলেও আবেগটা রক্তে মিশে আছে। জীবনের ছোট ছোট দুঃখগুলো আমার কাছে বড় বড় আনন্দ হয়ে ধরা দেয়।

গণতন্ত্রের ভয়, নাকি গণতন্ত্রেই ভয়?

৩০ শে মে, ২০১৬ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"মার্কা নয়, ভোটাররা খুঁজছেন যোগ্য প্রার্থী" শীর্ষক একটি
প্রতিবেদন দেখলাম প্রথম আলোতে। অবাক হলাম কিছুটা।
আসলেই কি তাই? জনগণ যোগ্য প্রার্থী খুঁজছে? কেন যেন
আমার মনে হয়, পুরো রাজনৈতিক ব্যবস্থায় যেসকল ত্রুটি লক্ষ
করা যায় তার সিংহভাগ এর দায় বর্তায় সাধারণ মানুষের
ওপরই। তাদের লাগামছাড়া নিয়ন্ত্রণই মূলত রাজনৈতিক
অব্যবস্থাপনার জন্য দায়ী।
একটু ভেবে দেখুন তো। আমরা কি আসলেই যোগ্য প্রার্থী খুঁজি।
অনেক সময় তো সব প্রার্থীদের চিনিও না। জানিও না কে কে
নির্বাচনে অংশগ্রহণ করেছেন। হ্যা, শুধু যারা বড় দলগুলোর
প্রতিনিধিত্ব করছেন তাদেরকেই চিনি। প্রায় ১৪ জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গত ঢাকা সিটি কর্পোরেশন
নির্বাচনে। কয়জনের কথা মনে আছে?
আমরা শুধু মুখেই বলি, যোগ্য প্রার্থী খুজছি। কিন্তু মূলত তা
করি না। ভোট একটা দেয়া লাগবে এমন ভঙ্গিতে যেয়ে কোন
একটা পছন্দের মার্কা (চৌদ্দ গোষ্ঠী যে মার্কার
সাপোর্টারস) দেখে সিল মেড়ে আসি।
সবাই আমরা অত্যন্ত স্বার্থান্বেষী ও আত্মকেন্দ্রিক হয়ে
পড়াতেই এমনটা ঘটছে। সমাজের প্রতি নিজেদেরও যে কিছু
দায়িত্ব আছে তা থেকে নিজেরদেরই কিছু মনগড়া কারণ
দেখিয়ে দূরে সরে থাকছি। সেটা হতে পারে, "বাকিরা ত কেউ
কিছু বলছে না, করছে না। তবে আমিই কেন?"
আরে ভাই, আপনি এমনটা ভাবছেন, তাই অন্যরাও এমনটাই
ভাবছে। আপনি ভাবুন, "কেউ কিছু করুক বা না করুক, আমার
দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব।" দেখবেন কাল
বাকিরাও এভাবেই ভাবছে।
হ্যা, 'কাল' আসতে হয়ত কিছুটা দেরি হতে পারে, তবে আসবেই।
পরশু বা তারপর দিন।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ রাত ২:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭


ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

×