somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

যান্ত্রিক পাগল
আমি এক যান্ত্রিক পাগল। যান্ত্রিক তবে যন্ত্র নই। অনুভূতিগুলোতে জং ধরে গেলেও আবেগটা রক্তে মিশে আছে। জীবনের ছোট ছোট দুঃখগুলো আমার কাছে বড় বড় আনন্দ হয়ে ধরা দেয়।

বাঙালি আবেগ

৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ একটা ভিডিও দেখলাম। কোন এক জিপিএ পাঁচ প্রাপ্ত ছেলেকে নেপালের রাজধানীর নাম জিজ্ঞেস করায় সে বলেছে, "নেপচুন।"
কিন্তু ভিডিওর কাউকে দেখে তো ঠিক রাখাল বালক মনে হল না।
তবুও কেন উত্তর, "নেপালের রাজধানী নেপচুন।"?
যে ছেলেটা নেপচুনের নাম জানে সে অবশ্যই নেপালের
রাজধানীর নামও জানবে। এটা খুবই স্বাভাবিক। তবে?
আর কি, ভিডিওটা সম্পূর্ণ বানোয়াট। হ্যা, এটা আমিও মানি
জিপিএ পাঁচ পাওয়া বেশিরভাগ ছেলে-মেয়েই জিপিএ পাঁচের
যোগ্যতা রাখে না। তবে এটাও ঠিক, যে ছেলেটা নেপচুনের
নাম জানবে সে অবশ্যই কাঠমান্ডু না বলতে পারলেও
কাটামুন্ডু হলেও উচ্চারণ করতে পারবে।
এগুলো সবই মিডিয়ার সৃষ্টি। তৈরি হয়েছে আমাদের মত
আহাম্মক জাতির জন্য। এবং আমরা গোগ্রাসে গিলছিও বটে।
আহাম্মক জাতি বলতে তথাকথিত নিউ জেনারেশন এর কথাই
বুঝাচ্ছি।
ওদিকে পার্বত্য এলাকার মানুষ না খেয়ে মরছে, তার কোনো
খবর নেই। অথচ এসব আলতু ফালতু ভিডিও তৈরি করা হচ্ছে,
শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য।
আর আমরাও পারি বটে। রোয়ানুতে ক্ষতিগ্রস্ত মানুষদের
কোনো খোঁজ রাখি না। কিন্তু কোন পত্রিকায় মাহির বিয়ের
কথা ছাপা হয়েছে, মাহির আগে কয়টা বিয়ে হয়েছে, আগে
কয়জনের সাথে ঘুরেছে, কে বলল, "আই এম জিপিএ ফাইভ"- এসব
মনোরঞ্জক জিনিসপত্রের খোঁজের কোন অভাব নেই আমাদের
কাছে।
এই মনোরঞ্জক ভিডিওটি যারা আত্মবিশ্বাসের সাথে বিশ্বাস
করছে তারাই একদিন বিশ্বাস করবে, "পদ্মা সেতুর পিলারের
সাথে জেলে নৌকা ধাক্কা খাওয়ায় পদ্মা সেতু ভেঙে
পড়েছে।"
আমাদের অবস্থা এ পর্যায়েই পৌঁছাচ্ছে। ক্রমশ ঘুমিয়ে পড়ছি
আমরা। কারণ আমাদের আবেগের পালে হাওয়া বেশি, কিন্তু
যুক্তির হাল অত্যন্ত নড়বড়ে।
তবে হ্যা, এই আবগটাও কিন্তু আমাদের চালিকাশক্তি। এর
যথাযথ ব্যবহারেই কিন্তু মাত্র নয় মাসে দেশটাকে স্বাধীন
করা সম্ভব হয়েছিল। বর্তমানে এর যথাযথ ব্যবহারের বড়ই অভাব।
আবেগটাকে আমরা অন্যদিকে নিয়ে যাচ্ছি।
জেগে উঠতে হবে। ভেতরের আবগটাকে যথাযথভাবে ব্যবহার
করতে হবে। তবেই সম্ভব নিজেদের অবস্থান উঁচু থেকে আরোও
উঁচুতে নিয়ে যাওয়া।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×