somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

যান্ত্রিক পাগল
আমি এক যান্ত্রিক পাগল। যান্ত্রিক তবে যন্ত্র নই। অনুভূতিগুলোতে জং ধরে গেলেও আবেগটা রক্তে মিশে আছে। জীবনের ছোট ছোট দুঃখগুলো আমার কাছে বড় বড় আনন্দ হয়ে ধরা দেয়।

সভ্যতা: অর্থনীতি নাকি সংস্কৃতি?

৩১ শে মে, ২০১৬ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন দিন দিন ত্বরান্বিত
হচ্ছে এটা আমরা সবাই মানি। অর্থনীতি বিকশিত হচ্ছে,
মাথাপিছু আয় বাড়ছে, রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে- সবই হচ্ছে।
কিন্তু এর মানে কি আমরা একটি সভ্য জাতিতে পরিণত হচ্ছি?
জাতি হিসেবে সভ্যতার মাপকাঠি কি অর্থনীতি? অর্থনীতিই
কি সব?
না। অর্থনীতি শুধু জীবনযাত্রার মান নির্দেশ করে। আর
সভ্যতার নির্ণায়ক হল সংস্কৃতি। শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ,
আইন ও এর সুষ্ঠু প্রয়োগ মূলত এগুলোই নির্দেশ করে একটি জাতি
কতটুকু সভ্য।
আজ যখন মানুষের নৈতিকতা প্রায় শুন্যের কোটায়, মূল্যবোধের
অবক্ষয় তরুণ সমাজকে এক রকম ঘিরে ধরেছে তখন কি করে
নিজেদেরকে আমরা সভ্য জাতি হিসেবে দাবি করি?
অস্ট্রেলিয়ার পুরো জনগোষ্ঠীর চেয়েও বেশি ছেলে মেয়ে
যখন স্কুলে যায়, তখনও নিজেদেরকে সভ্য জাতি হিসেবে দাবি
করতে পারছি না। শিক্ষা ব্যবস্থার করুণ দশাই আমাদেরকে
পিছিয়ে দিচ্ছে।
বন-জঙ্গলের চেয়ে যখন আমাদের দেশে জনবহুল
এলাকাগুলোতেই বরং নারীরা অনিরাপদ, তবে কি করে
নিজেদেরকে সভ্য দেশের নাগরিক বলব?
আজ যখন দেশে নতুন ভ্যাট আইন করে শুধুমাত্র মূল্যস্ফীতি
বৃদ্ধির একটি সুযোগ করে দেয়া হচ্ছে, অর্থনৈতিক বৈষম্য যখন
প্রকট, তখনও কি নিজেদেরকে আমরা সভ্য সমাজের মানুষ
বলতে পারি?
আজ যখন দেশে একটার পর একটা হত্যা, গুম, ধর্ষণ ঘটছে এবং
আইনের ফাঁক-ফোকর গলে অপরাধীরা থেকে যাচ্ছে ধরা
ছোয়ার বাইরে তখন কি করে বলি আমরা সভ্য জাতি?
আসলে, আমাদের আত্মা অত্যন্ত ক্ষুদ্র এক বিষাক্ত বৃত্তে
আটকা পড়েছে যার পরিধি হিংসা, লোভ আর অহংকার দিয়ে
ঘেরা। আত্মা যেখানে মৃতপ্রায়।
তবে এত কিছুর পরও স্বপ্ন দেখতে তো বাঁধা নেই, তাই না? তাই
স্বপ্ন দেখি একটি সুন্দর বাংলাদেশের। একটি সভ্য
বাংলাদেশের। একটি নিরাপদ সমাজের। যেখানে থাকবে না
কোন বর্ণবাদ। জয় হবে সাম্যের।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ সকাল ১১:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×