মির্জাফর যখন বেঁচে, তখন নিশ্চই তারও কিছু সমর্থক ছিল। সিরাজের বিরোধীর সংখ্যাও নেহায়েৎ কম ছিলনা। কিন্তু আজ মির্জাফর একটা গালি, আর সিরাজ হল ট্র্যাজিক হিরো। গোলামের অনেক জারজ সরব, নীরব প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থক বাংলাদেশে গিজগিজ করছে। কিন্তু তাদের কে শুধু একটা কথাই বলতে চাই, দীর্ঘকাল পরে হলেও ইতিহাস অশুভকে আলাদা করে চিনিয়ে দেয়। গোলাম আজম কখনই ইতিহাসের নায়ক হতে পারবেনা। আর যুদ্ধাপরাধের রায় মাথায় নিয়ে তার মৃত্যু এই ব্যাপারটিকে সহজ করেছে। তার ফাঁসী না হওয়াতে, এবং সরকারের টাকায় হাস্পাতালে জীবনের শেষদিনগুলো অতিবাহিত হওয়ায় অনেকের মত আমিও অসুখী। কিন্তু এই রায়টুকু না হলে তাকে বীরের রুপ দেয়ার চেষ্টা আরো শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হত।এই গোলাম আজমকে যারা ফাঁসী দেয়নি তারা কেন দেয়নি, আর এই গোলাম আজমকে কারা দেশে এনেছিলো এবং প্রতিষ্ঠিত করেছিলো এবং কেন করেছিল এই ব্যাপারগুলো একদিন মানুষের কাছে মির্জাফর-সিরাজের ইতিহাসের মতই পরিষ্কার হবে।
আলোচিত ব্লগ
মার্কো রুবিও ভারতে কী করছেন?

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন
সুন্দর সর্বনাশ

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।