তুরাগ, বুড়িগঙ্গার মত ঢাকা শহরের খালগুলোকে দখলমুক্ত করা হোক
১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকার সম্প্রতি অবৈধ দখলদারদের হাত থেকে ঢাকার চারপাশের নদীগুলো যেমন তুরাগ, বুড়িগঙ্গাকে বাচানোর উদ্যেগ গ্রহণ করেছেন। এজন্য সরকার ধন্যবাদ পাবার যোগ্য। তবে উদ্যেগ যাতে পুরোপুরি সফল হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা প্রহণ করতে হবে।
পাশাপাশি ঢাকা শহরের মধ্যে যে খালগুলি রয়েছে সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। খালগুলির দুপাড় বেধে দিয়ে সেখানে ওয়াকওয়ে নির্মাণ করলে একদিকে যেমন দখল ঠেকানো সম্ভব হবে অন্যদিকে এলাকাবাসী বেড়ানো অথবা হাটাহাটির একটি জয়গা খুজে পাবে - যা বর্তমান সময়ে খুজে পাওয়া খুবই কঠিন। এর বাইরে আরো কিছু সুবিধা রয়েছে। নগর বিশেষজ্ঞরা বলেন, জলাধার পানির স্তর নেমে যাওয়া থেকে রক্ষা করে। এছাড়াও বর্ষাকালে বৃষ্টির পানি নিষ্কাশনেও যথেষ্ট সাহায্য করে।
খাল বা লেক সংরক্ষণের একটি উদাহারণ হতে পারে ধানমন্ডি লেক যার সুফল এখন এলাকাবাসী ভোগ করছে। এছাড়া হাতিরঝিল-বেগুনবাড়ী লেক সংরক্ষণের কাজও চলছে। আর গুলশান লেক দখল হওয়া তো প্রতিদিনের খবর। রাজউক একবার ভাঙ্গে আবার দখল হয়।
সামনে আসছে বর্ষাকাল। সরকার নদী দখলমুক্ত করার পাশাপাশি ঢাকা শহরের খালগুলি সংরক্ষণের ব্যবস্থা নিলে নগরবাসী অনেক উপকৃত হবেন, সেইসাথে নগরের পরিবেশও রক্ষা পাবে। আশা করি যথাযথ র্কতৃপক্ষ এ ব্যাপারে একটু বিশেষ নজর দেবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আর্জেন্টিনার আরেকটি সোনালী অধ্যায়ের সমাপ্তি হলো আজ। দুই সোনালী যুগের(প্রথমটি ম্যারাডোনার সময়কাল আর দ্বিতীয়টি মেসির সময়কাল) শিরোপা জয়ে সময়ের ব্যবধান ছিলো ৩৬ বছর। দুই সোনালী যুগের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ২০ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১৮
খুশু: নামাজের প্রাণ
ভূমিকা
নামাজ ইসলামের দ্বিতীয় রুকন এবং মুমিনের জীবনে আল্লাহর সাথে সরাসরি সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুসলিমকে বারবার আল্লাহর সামনে দাঁড় করায়, তাকে দুনিয়ার ব্যস্ততা... ...বাকিটুকু পড়ুন

ইদানিং, বিশ্ব ফুটবলের ক্যালকুলেশনগুলো কিছুই বুঝতেছি না। উয়েফারও না, ফিফারও।
২০২৪ ইউরোতে টুর্নামেন্টের সেরা পারফরমার ছিল লামিন ইয়ামাল। সবাই ভেবেছিল, সেই ওই টুর্নামেন্টে 'সেরা খেলোয়াড়'-এর পুরষ্কার জিতবে। কিন্তু অবাক করার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও...
...বাকিটুকু পড়ুন
যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী...
...বাকিটুকু পড়ুন