somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা

১১ ই মে, ২০১৪ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাপারটা এমন না যে, আজ মা দিবস বলে আমি এইটা লিখছি।আসলে আমি জানতাম না আজ মা দিবস,লেখাটা লিখব বলে ঠিক করেছিলাম গত কালকে, আমার মার সাথে ফোনে কথা বলার পর থেকে মনে হয়েছিলো, নিজের ভিতরের এই প্রতিক্রিয়াটা লিখে রাখা দরকার। আজ সকালে ফেসবুকে দেখলাম কেউ মার ছবি দিয়েছে, কেউ মা কে শুভেচ্ছা জানিয়ে বার্তা লিখেছে, তখন আমি চিন্তা করেছিলাম,লেখাটা ফেসবুকেই লিখে দিব, দিলাম না, কারন আমার মা ফেসবুক তো দুরের কথা মুঠোফোন পর্যন্ত ব্যাবহার এ পারদর্শী না।লেখাটা লিখলে অন্তত পোষ্ট করে মা কে পাঠান যাবে,তাই অনেক দ্বিধাদন্দ্বের অবসান ঘটিয়ে লিখতে বসলাম।
ছোটবেলা থেকে অভিভাবক হিসেবে শুধু মা কে দেখেছি, দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন মেনে কাজ করে যেতে, আমার মা কর্মব্যাস্ত,আমি মা ভক্ত ছেলে বরাবর,আমার সবকিছুতেই মার ছাপ আছে,তারপরও আমি তার মত হতে পারিনি যেমন, একটা শরীরের ছায়ার আকৃতি শরীরের মত হলেও তা শরীর হয় না। মার ইচ্ছা ছিলো আমি আজীবন মার কাছে থাকি, কিন্তু শিক্ষাজীবন শেষ করে নিজের বাড়ি, আমার চিরচেনা শহর ছাড়তে হল,মা বলেছিল ‘কি দরকার যাওয়ার?দেখনা,এইখানে কিছু করা যায় কিনা?’। ঐখানে কিছুই করা যায়নি, বাড়ি থেকে বের হওয়ার সময়,এক অদ্ভুত অনুভূতি হয়েছিলো মনের ভেতর, আমি বুঝতে পেড়েছিলাম, আমার আর একেবারে ফেরা হবে না , আমি মার কাছে থেকে দূরে চলে যাচ্ছি, হলোও তাই, প্রথমে একটু দূরে,তারপর আরও দুরে,জানি না আর কতদুরে যেতে হবে।
গতকালকে ফোন দিলাম মাকে ছুটির দিন দেখে, মা ফোন ধরে বলল ‘আমি কলেজে ব্যাস্ত, সন্ধ্যার পরে ফোন দে’। সন্ধ্যায় ফোন দিলাম,কথায় কথায় মা বলল যে তার মন খারাপ, কারন জানতে চেয়ে জানলাম,তার আগামী মাস থেকে অবসর শুরু, শুনে আমারও মনটা খারাপ হয়ে গেল, মা দুঃখ করে বলল ‘তুই ঢাকাতে থাকলে তোর বাড়িতে গিয়ে থাকতাম’, আমি বললাম ‘ব্যাপার না, তুমি এখানে চলে আসো’, মাও বলল ‘হা তাই করব,আমি তোর ঐখানে চলে আসবো।’ এই পর্যন্তই।
আমি ভালো করে জানি মা কোনদিন আসবে না এইখানে, এও জানি আমি যদি ঢাকাতে থাকতাম মা আমার বাড়িতেও থাকত না, আমি জানি মা কোনদিন তার নিজের হাতে গড়া ‘আমাদের বাড়িটা’ ছেড়ে কোথাও যাবেনা।নিজের ভেতরে একটা অপরাধবোধ জন্ম নিয়েছিলো সেইদিন,তাই মা কে শুধু বলতে চেয়েছিলাম,
‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে,
এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া।
মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

-১১/০৫/২০১৪,কাজাং।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৪ রাত ৯:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×