বীরগঞ্জে পুলিশের ডাকাতি, জনতার থানা ঘেরাও, গাড়িতে আগুন
০৩ রা মে, ২০১১ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিনাজপুর, ৩ মে (শীর্ষ নিউজ ডটকম): দিনাজপুরের বীরগঞ্জে সিভিল পোশাকে ডাকাতি করতে গিয়ে ৩ পুলিশ সদস্য গণধোলাইয়ের শিকার হয়েছে। পুলিশ সদস্যদের উদ্ধার করতে আসা পুলিশের দুইটি পিকআপ জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যদের বিচারের দাবিতে মঙ্গলবার সকালে স্থানীয় জনগণ বীরগঞ্জ থানা ঘেরাও করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জনতা থানা ঘেরাও করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে বীরগঞ্জ থানার বহলা গ্রামে একটি মাইক্রোবাসে করে ১০/১২ সদস্যের পুলিশের একটি দল সিভিল পোশাকে ডাকাতি করতে আসলে এলাকাবাসী তাদের উপর হামলা চালায়। এতে ৩ জন পুলিশ সদস্য আহত হয়।
এ সময় ডাকাতরা নিজেদের উদ্ধারের জন্য বীরগঞ্জ থানায় খবর দেয়। বীরগঞ্জ থানা পুলিশ ডাকাত পুলিশ সদস্যদেরকে উদ্ধার করতে আসলে বিক্ষুব্ধ জনতা পুলিশের দুটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় এলাকাবাসী মাইক্রোবাসের চালক সাইদুর রহমানকে আটক করেছে। আহত এসআই সুকুমার ও তাজুল এবং এএসআই শাজাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন