somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রিল্যান্স ফেস্ট - ফ্রিল্যান্সারদের জন্য অনলাইন ফোরাম

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল ধরনের অনলাইন ফ্রিল্যান্সারদের একই প্লাটফরমে নিয়ে আসার উদ্দেশ্যে গঠন করা হয়েছে ফ্রিল্যান্স ফেস্ট (Freelance Fest) নামে একটি অনলাইন ফোরাম। ফোরামটি গঠন এবং পরিচালনা করছেন আমাদের দেশী কয়েকজন সফল ফ্রিল্যান্সার। ফোরামটির ঠিকানা হচ্ছে - www.FreelanceFest.com

ফ্রিল্যান্স আউটসোর্সিং এ আগ্রহী যে কেউ এই ফোরামে অংশগ্রহণ করতে পারেন। ফোরামটি কেবলমাত্র বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য গঠন না করা প্রসঙ্গে একজন পরিচালকের বক্তব্য হচ্ছে, "ফ্রিল্যান্স আউটসোর্সিং এ একজন ফ্রিল্যান্সারকে বিভিন্ন দেশের ফ্রিল্যান্সারদের সাথে প্রতিযোগীতা করে একটি বিড জিতে নিতে হয়। তাই আমরা যদি এই ফোরামে অন্যান্য দেশের ফ্রিল্যান্সারদেরকে নিয়ে আসতে পারি তাহলে সফলভাবে ফ্রিল্যান্সিং করার জন্য তাদের মনোভাব এবং অভিজ্ঞতা জানতে পারব। যা পরিশেষে আমাদের দেশী ফ্রিল্যান্সারদেরকেই প্রত্যক্ষভাবে সাহায্য করবে। তাই ফোরামটিতে এখনই রেজিষ্ট্রেশন করুন এবং ফ্রিল্যান্সিং সংক্রান্ত আপনার অভিজ্ঞতা, সমস্যা, সমাধান ইত্যাদি অন্য ফ্রিল্যান্সারদের সাথে শেয়ার করুন।"

ফ্রিল্যান্স ফেস্ট ফোরামকে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছে, বিভাগগুলো হচ্ছে -

* General: এই বিভাগে ফোরামের নিয়মকানুন, ফ্রিল্যান্সিং শুরু করার উপায়, অর্থ সংক্রান্ত বিষয়বস্তু এবং অন্যান্য সাধারণ বিষয় নিয়ে ফ্রিল্যান্সারা আলোচনা করতে পারবে।
* Freelance Marketplace Supports: এই বিভাগকে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা পোর্টালের উপর ভিত্তি করে আলাদা ভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগে একটি অংশে ফ্রিল্যান্সারা তাদের পোর্টফোলিও এবং রেজ্যুমে সাবমিট করতে পারবে। কোন বায়ার বা ক্লায়েন্ট ইচ্ছে করলে এই বিভাগে কোন প্রজেক্ট পোস্ট করতে পারবে।
* Project Supports: একটি প্রজেক্টের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই বিভাগকে প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট মার্কেটিং, গ্রাফিক্স, ডাটা এন্ট্রি, ব্লগিং, গুগল এডস্যান্স ইত্যাদি ভাগে সাজানো হয়েছে। কোন প্রজেক্ট সম্পন্ন করতে সমস্যা হলে ফ্রিল্যান্সাররা এই বিভাগগুলোতে তাদের সমস্যা বা সমাধান দিতে পারবে।
* Resources: ফ্রিল্যান্সিং এর জন্য প্রয়োজনীয় রিসোর্স এই বিভাগুলোতে পাওয়া যাবে।

সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×