(অপরদিকে) যারা আখেরাত (ও তার সাফল্য) কামনা করে এবং তা পাওয়ার জন্যে যে পরিমাণ চেষ্টা করা উচিৎ, তেমনভাবেই চেষ্টা করে (সর্বোপরি) যারা হয় সত্যিকার মোমেন, (মূলত) তারাই হচ্ছে এমন লোক যাদের চেষ্টা সাধনা (আল্লাহর দরবারে) কবুল হয়।
(হে নবী) আমি এদের (যারা দুনিয়া চায়) এবং ওদের (যারা আখেরাত চায়), সবাইকে তোমার মালিকের দান থেকে সাহায্য করে যাচ্ছি এবং তোমার মালিকের দান কারো জন্যেই বন্ধ নয়।
(হে নবী) তুমি দেখো, কিভাবে আমি (পার্থিব সম্পদের বেলায়) তাদের একজনকে আরেকজনের ওপর শ্রেষ্ঠত্ব দান করলাম, অবশ্য মর্যাদার দিক থেকে আখেরাত অনেক বড়, তার ফজিলতও বহুলাংশে বেশী।
(হে মানুষ) আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে মাবুদ বানিয়ো না, নতুবা (পরকালে) তোমরা নিন্দিত, অপমানিত ও নিঃসহায় হয়ে পড়বে।
(সূরা বনী ইসরাইলঃ আয়াত ১৮-২২)
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


