পবিত্র কোরআন থেকে সহজ সরল বাংলা অনুবাদ - ০৮ জুলাই ২০০৭
অতঃপর লোকদের কাছ থেকে (নিজেকে আড়াল করার জন্যে) সে পর্দা করলো, আমি তার কাছে আমার রুহ (জিবরাঈলকে) পাঠালাম, সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে গিয়ে আত্মপ্রকাশ করলো,
সে বললো, (হে আগত ব্যক্তি,) তুমি যদি আল্লাহ তায়ালাকে ভয় করো, তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহ তায়ালার কাছে পানাহ চাই,
সে বললো, আমি তোমার মালিকের পাঠানো দূত (আমি তো এজন্যে এসেছি,) যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি,
সে বললো, (এ কি বলছো তুমি !) আমার ছেলে হবে কিভাবে, আমাকে (তো আজ পর্যন্ত) কোনো পুরুষ স্পর্শও করেনি, না আমি কখনো ব্যাভিচারিণী ছিলাম !
সে বললো (হ্যা), এভাবেই (হবে,) তোমার মালিক বলছেন, তা আমার জন্যে খুবই সহজ কাজ এবং আমি তাকে মানুষদের জন্যে (কুদরতের) একটি নিদর্শন ও আমার কাছ থেকে অনুগ্রহ (তুল্য মানুষ) বানাতে চাই, (মূলত) এটা ছিলো (আমার পক্ষ থেকে) এক স্থিরীকৃত ব্যাপার,
অতঃপর সে তাকে (গর্ভে) ধারণ করলো এবং তাকে সহ সে দুরে (কোনো) এক জায়গায় চলে গেলো,
তারপর প্রসবের বেদনা তাকে (আশ্রয়ের জন্যে) এক খেজুর গাছের নীচে নিয়ে এলো, সে বললো, হায় ! এর আগেই যদি আমি মরে যেতাম (তাহলে এমন কষ্ট আজ আমার সইতে হতো না) এবং আমি যদি (মানুষদের স্মৃতি থেকে) সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম !
তখন একজন (ফেরেস্তা) তাকে তার নিচের দিক থেকে আহ্বান করে বললো (হে মারইয়াম,) তুমি কোনো রকম দুঃখ করো না, তোমার মালিক (তোমার পিপাসা নিবারণের জন্যে) তোমার পাদদেশে একটি (পানির) ঝর্ণা বানিয়ে দিয়েছেন,
তুমি এই খেজুর গাছের কান্ডকে তোমার দিকে নাড়া দাও, (দেখবে) তা তোমার ওপর পাকা ও তাজা খেজুর ফেলছে।
(সূরা মারইয়ামঃ আয়াত ১৬-২৫)
*** মূল আরবী থেকে অনুবাদ করেছেনঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ ***
"পুরুষ প্রেমিক ভালোবাসে 'তুমি'র জন্য, প্রেমিক পুরুষ ভালোবাসে 'আমি'র জন্য।"
শুধু দুটো শব্দের জায়গা বদলের সাথে সাথে অর্থ উল্টে গেল। একটু ভাবলে দেখবেন, এই ছোট্ট বাক্যটার ভেতরে আসলে লুকিয়ে আছে সম্পর্ক নিয়ে আমাদের বহুদিনের চেনা এক তেতো সত্য।
আমরা চারপাশে দুই... ...বাকিটুকু পড়ুন
জাতিসত্তার পরিচয়ের বাজার
ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন
একটা ছিলো সোনার কণ্যা, মেঘ বরন কেশ!!!!

শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন
‘ছুটি’র স্মৃতি
(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)
আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন
যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।