somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসে আগুন - বর্তমান ও অতীত

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা ১ || ২০১৩ সালের ২৮ নভেম্বর শাহবাগে একটি বাসে পেট্রল বোমা থেকে আগুন ধরে যায়। এতে ১৬ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ও ২ জন নিহত হয়। পুড়ে যাওয়া বাসটি হচ্ছে 'বিহঙ্গ পরিবহন'।ִ

ঘটনা ২ || ২০১৩ সালের ৩ মার্চ, জামায়াতের হরতালে শেওলাপাড়া আর আল-হেলাল হাসপাতালের সামনে বাসের ভিতর থেকে ককটেল মারা হয়। পুলিশ অনুসন্ধান করে জানায় বাসটি ছিল, 'বিহঙ্গ পরিবহন'।ִ

ঘটনা ৩ || ২০১৩ এর ৬ জুলাই বেগম খালেদা জিয়ার গাড়ীকে ধাক্কা দিতে চেষ্টা করে একটি বাস। অনুসন্ধানে জানা যায় বাসটি ছিল, 'বিহঙ্গ পরিবহন'।ִ

ঘটনা ৪ || পঙ্কজ দেবনাথ, সেচ্ছাসেবক লীগের নেতা, এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বরিশাল-৪ আসনে। উল্লেখ্য এই পঙ্কজ দেবনাথ হচ্ছেন 'বিহঙ্গ পরিবহন' এর মালিক। তার পরিবহন দিয়ে একের পর এক রাষ্ট্রীয় সন্ত্রাস করিয়ে তিনি শেখ হাসিনার প্রিয়ভাজন হন। তাই কাজের পুরষ্কার হিসেবে পেয়ে গেলেন মনোনয়ন।

ঘটনা ৫ || গত বৃহস্পতিবার পর্যন্তও বরিশাল-৪ আসনের মনোনয়ন নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। শীর্ষে ছিলেন মেহেন্দীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাঈদুল ইসলাম ও হিজলা উপজেলা চেয়ারম্যান টিপু সুলতান। কিন্তু কালকের ঘটনার পরে ঘুরে যায় খেলা। হঠাৎ তালিকায় তিন নম্বরে থাকা পঙ্কজ দেবনাথ সবাইকে টপকে মনোনয়ন পেয়ে যান।

ঘটনা ৬ || শাহবাগে 'বিহঙ্গ পরিবহন' বাসে আগুন লাগা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী রাশেদা জানান তিনি পেট্রল বোমা নিক্ষেপকারীদের মধ্যে মাসুদকে দেখেছেন, যাকে তিনি চেনেন। এই মাসুদ আওয়ামী সন্ত্রাসী এবং জাহাঙ্গীর কবীর নানকের পোষা ক্যাডার।

ঘটনা ৭ || আদাবর ১৬ নং বস্তির বাসিন্দা রাশেদা একটি প্যাথলজিক্যাল ল্যাবে ক্লিনারের কাজ করেন। রাশেদার ফোন নাম্বার ০১৮১৮-০৬৯০২৬। রাশেদা গোটা ঘটনা শাহবাগ পুলিশকে জানায়।

ঘটনা ৮ || পুলিশ দ্রুত তদন্তে নেমে ঘটনার সাথে নানকের সংশ্লিষ্টতা পেয়ে তদন্ত থামিয়ে দেয়। পরদিন থেকে রাশেদাকে খুজে পাওয়া যাচ্ছে না। একটি জনপ্রিয় টেলিভিশনের একজন সাংবাদিকের কাছে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন একই বস্তিতে বসবাসকারী রাশেদার সহকর্মী সালমা।

বাসে বোমা মেরে মানুষ পুড়িয়ে বিরোধীদলকে শায়েস্তা করার নৃশংস কৌশল নিয়ে আবারো মাঠে সক্রিয় নানক-আজম বাহিনী।

যে নাশকতার বিনিময়ে যে মনোনয়ন নিশ্চিত করল পঙ্কজ দেবনাথ, নিহত নাহিদ আর রবিনের পরিবারকে কী বলে সান্তনা দিবে সে? তাকে মনোনয়ন দিয়ে জাতির সাথে করা উপহাসেরই বা কী জবাব দেবে হাসিনা? আর কী শাস্তি হবে নানক-আযম-মাসুদদের?

তথ্যসুত্রঃ
সময়ের সাক্ষ্মী
Click This Link

যেডফোর্স আন্দোলন সেল
Click This Link

শেখ সেলিমের মুখে শুনুন বাসে আগুন লাগায় ছাত্র লীগ
https://www.youtube.com/watch?v=VhPkuLqoJ9s
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×