অনূদিত জেনগল্প ২৯ : অকুতোভয়
২০ শে মে, ২০০৮ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাপানের সামন্ত শাসনকালে যখন গৃহযুদ্ধ (১৮৬৩-১৮৬৮) চলছিল, তখন সহসাই এক দখলদার বাহিনী এক শহরে প্রবেশ করে শহরের নিয়ন্ত্রণ করায়ত্ত করে নিল। কেবল জেনগুরুকে বাদ দিয়ে ওই শহরের একটি নির্দিষ্ট মহল্লার সব মানুষ সেনাপ্রবেশের পূর্বেই নিরাপদ স্থানে পালিয়ে গেল। বৃদ্ধ জেনগুরুর কেমন বুকের পাটা তা দেখতে জেনারেল স্বয়ং জেনমন্দিরে গিয়ে হাজির হলেন। জেনারেল যেরকমটি দেখে অভ্যস্ত, জেনগুরুর মধ্যে তেমন কোনো ভাবান্তর বা বশ্যতার লক্ষণ দেখা গেল না। জেনালের রাগে ফেটে পড়লেন। মানসিক যে অবস্থায় তিনি তরবারিতে হাত রাখেন, সেরকম ক্রোধে চিৎকার করে বললেন, 'আপনি একটা আহাম্মক, আপনি কি এটাও উপলব্ধি করেন নি যে যার সামনে আপনি দাঁড়িয়ে আছেন তিনি চোখের পলকে আপনাকে শেষ করে দিতে পারেন!' কিন্তু এই হুমকি উপেক্ষা করেও জেনগুরু ঠায় দাঁড়িয়ে রইলেন। শান্তভাবে বললেন, 'আপনি কি এটা উপলব্ধি করেছেন যে আপনি যার সামনে দাঁড়িয়ে আছেন সে পলক না পড়তেই নিঃশেষ হয়ে যেতে পারে ?'
অনুবাদ : জেন সাধু
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন