somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেকাহ শাস্ত্র এবং ইমাম আবু হানিফা (রহ) (১)

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে সব মহামনীষী ও মুজতাহিদগণ পবিত্র কোরআন ও হাদিস থেকে গবেষনার মাধ্যমে ইসলামী শরীয়তের বিধি-বিধান সম্বলিত ইসলামী ফেকাহ রচনা করে সাধারণ মুসলমানদের জন্য শরিয়তের আহকাম অনুশীলনের পথ সুগম করে দিয়েছেন, ইমাম আবু হানিফা (রহ) তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পথিকৃৎ। বিশেষত সাহাবা পরবর্তী যুগে যে সকল আলেম, মুহাদ্দিস, ফকীহ ও মুজতাহিদ হাদিস ও ফেকাহ শাস্ত্রে অসাধারণ অবদান রাখার জন্য ইতিহাসে অমর হয়ে রয়েছেন, তাদের মধ্যে ইমাম আবু হানিফা (রহ) এর নাম অবিস্মরনীয়।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সকল ঐতিহাসিক সত্যকে দুপায়ে দলিত করে মুক্ত বুদ্ধি ওস্বাধীন চিন্তার ধ্বজাধারী তথাকথিত কিছু চিন্তাবিদ ও গবেষক ইসলামী জ্ঞান-বিজ্ঞানের জগতে ইমাম আবু হানিফা (রহ) এর পাহাড়সম ব্যাক্তিত্বকে ঘায়েল করার জন্য রীতিমত প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য একথা প্রচার করে বেড়ায় যে, হাদীসে রাসুল (স) এর সাথে ইমাম আবু হানিফা (রহ) এর বিশেষ কোন সম্পর্ক নেই এবং মুহাদ্দিসীনে কেরামের ত্ঁার বিশেষ কোন স্থান নেই।যদি কোন শাস্ত্রের সাথে তাঁর বিশেষ কোন সম্পর্ক থেকে থাকে, তাহলে তা হচ্ছে একমাত্র ইলমে ফেকাহ। শুধু তাই নয়, তারা তাঁর মত এমন বিশাল ব্যক্তিত্বকে ফকিহুদ্দুনিয়া বলতেও রাজি নয়, বরং তারা তাঁকে নিতান্ত অনিচ্ছা সত্বেও তাকে ফকিহুল কুফা বলে পরিচয় দেয়। এর চেয়ে সংকির্ণতা আর নিচতা কি হতে পারে? অথচ তিনি সর্বপ্রথম কোরআন-হাদীসের আলোকে বিশেষ পদ্ধতিতে ফিকহে ইসলামী শিক্ষা দিয়েছেন। কোরাআন এবং হাদীসের মধ্যে তিনি সর্বপ্রথম ফেকহি পরিচ্ছদ কায়েম করেন। এই বিশাল অবদানের কথা স্মরণ করে শুধু তাঁর অনুসারীগণই নন; বরং ইমাম শাফেয়ী (রহ), ইমাম মালেক (রহ), ইমাম আহমদ ইবন হাম্বল (রহ) প্রমুখের মত মুজতাহিদ ইমামগণ পর্যন্ত তাঁর কৃতিত্বের স্বীকৃতি দানে কুন্ঠিত হননি এবং জনসম্মুখে তাঁর ইমাম হওয়ার কথা ঘোষণা দিয়েছেন অত্যন্ত বলিষ্ঠভাবে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×