somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি আমার সবুজ চায়ে সোনালী মধু
শীতের ভোরে পথের মোড়ে ভাঁপা পিঠা, তিলের নাড়ু
তুমি আমার হারিয়ে যাওয়া চুলের ফিতা
নাকছাবি আর আলতা চুড়ি, নখের পালিশ
তুমি আমার মেঘের দুপুর, সবুজ পিরান, কাজলদানি
পথ হারিয়ে আবার পাওয়া অচিনপুরে
তুমি আমার দুরন্ত চিল, এক লহমায় কোন সুদূর
তুমি আমার শুন্য ঘরে একলা থাকা ঝিম দুপুর
তুমি আমার ঘুঘুর ডাকে মন উদাসী, সুতোয় বোনা নকশী কাঁথা
ঈদের ভোরে শেমাই, জামা, আতর বিলাস
নূপুর বাজে, মেঘ মাতাল
তুমি আমার রথের মেলায় কুড়িয়ে পাওয়া পাতার বাঁশী
ভৈরবী রাগ, হলুদ লাটিম, নাটাই ঘুড়ি
সাঁঝের আলোয় চমকে যাওয়া, গুড় মুড়ি আর বাদাম ছোলা
তুমি আমার মেঘ মল্লার, চন্দ্রকোষ, কেবল বিভোর মদির নেশায়
এক লহমায় পুণ্যভরা
তুমি আমার করতলে হাত, লাজুক মুখে
নাকের ডগায় এক ফোঁটা ঘাম, চুপিসারে,
তুমি আমার মন ভুলানো, ঘর পালানো মেঘের বাড়ী
পায়েল বাজে চড়ক পূজার সেই মেলাতে, কড়কড়ে নোট
তুমি আমার সাতনরি হার, ময়ুর পেখম বাদলা দিনে
আধ ফোঁটা ফুল রইলে পরে পথের বাঁকে
তুমি আমার ক্লান্ত দুপুর, একটু খানি শীতল ছায়া
কোন সুদূরের হাতছানি আর না পাওয়া সেই একটু মায়া
তুমি আমার দমকা হাওয়ায় এলো চুলে রূপের ঝলক
তুমি আমার শুন্য ঘরে আলোর ধারা চোখের পলক
সেই পলকে পাথর হওয়া
চুলের ভাঁজে হারিয়ে যাওয়া
শীতের ভোরে তুমি আমার মাটির ভাঁড়ে চায়ের চুমুক
তুমি আমার ভোরের পাখি
কেবলি সেই ডাকাডাকি
তুমি আমার দুপুর বিকেল, সাঁঝ আকাশে সন্ধ্যাতারা
অচেনা এক ইষ্টিশনে হঠাৎ করেই নেমে যাওয়া
কিসের টানে, কোন সে নেশায়! হরিণ চোখের অবাক চাওয়া
পথের বাঁকে চুপিসারে সেই হারানো মুখের মায়া
মায়ার লোভে নুলো ফকির
হাত পেতে দেয়, একটু খানি জল বাতাসা
তুমি আমার ঝড়ের রাতে বাবার আজান, ঝাপসা ছবি
চোখ কুঁচকে রূপের আড়াল
তুমি আমার সব হারানো হাহাকারে মন উচাটন
চাঁদনি রাতের মাতাল মাদল
দূর থেকে ওই, কেবল নেশায় গড়িয়ে যাওয়া
তুমি আমার হার মানা হার, আরেক জীবন অহংকারের
তুমি আমার মোহন বাঁশী, ধূপছায়া এক সন্ধ্যাবেলা
প্রহর শেষের রাগ রাগিণী, একতলা ঘর, বাউল মেলা
একটু খানি দমকা হাওয়া, চোখের চাওয়া, কাশের বন
তুমি আমার দিনশেষে ঐ
ঘরে ফেরা, কড়া নাড়া
একটু খানি উষ্ণতা আর ভালোবাসায় থুবড়ে পড়া
তুমি আমার মেঘ ডমরু, বৃষ্টিভেজা দুপুর বেলা
তুমি আমার দীর্ঘপথে একলা হাঁটা
আর কতকাল দিনমান এই গড়িয়ে যাওয়া
এবার তবে আগল খুলে, একটু খানি
পান্তা ভাতে লংকা পোড়া, জলের গেলাস
তালের পাখা, অাঁচল পেতে বলবে না কেউ
ঘুমাও পথিক, শেষ যে বেলা!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×