আমি জ্বরের জন্য কিনলাম নাপা আর সে কিনল প্রেগন্যান্সি টেস্ট কিট...! মেয়েটা কোন ক্লাশে পড়ে...! সেভেন- এইট, বড় জোড় নাইন হতে পারে এর বেশী হবার কোন কারন নেই। মায়া কাড়া চেহারা আর চট্টগ্রামের বিখ্যাত এক স্কুলের ড্রেস গায়ে চাপানো। ফার্মেসীর সামনে দাঁড়িয়ে সিগারেটের শেষ টান দিচ্ছিলাম। ভার্সিটি পড়ুয়া হবে এমন একটা ছেলে সহ মেয়েটি দাঁড়িয়ে আছে ফার্মেসী সামনে ইতস্তত এদিক ওদিক তাকাচ্ছে আর নিচু গলায় কথা বলছে। মেয়েটা ব্যাগ খুলে ছেলেটার হাতে টাকা ধরিয়ে দিয়ে বাইর দাঁড়িয়ে থাকল, আমি এমন জায়গায় দাঁড়ানো চোখে না পড়ে উপায় নেই। সিগারেট শেষ হওয়ায় আমিও ফার্মেসীতে ঢুকে পড়লাম, ছেলেটি সেখানে এদিক ওদিক তাকাচ্ছে। বিশেষ জিনিসগুলো সব সামনেই ঝোলানো থাকে। প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে ছেলেটা দাম জানতে চাইল, তারপর বলল একটা দিন। নিয়ে বের হয়ে গেল, মেয়েটাকে দেয়ায় সে ব্যাগে ঢুকিয়ে রাখল। পুরোটা সময় আমি মনে হয় ভাষা হারিয়ে ফেলছিলাম, এ কি দেখছি আমি !!! এই টুকুন মেয়ে, যাকে বাসায় এখনও হয়ত সকালের নাস্তা আর রাতের খাবার মা না খাইলে দিলে সে খেতে চায় না। এই মেয়ে এই প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে বাসায় যাচ্ছে !!!! সে কি জানে সে কি করে বসেছে যদি পজেটিভ হয় তাহলে !!!! যে কাজের জন্য এই প্রেগন্যান্সি টেস্ট কিট সে কিনল ওটায় বা কতটুকু বোঝে সে ... ? সম্বিত পেলাম দোকানদারের কথায়, কি লাগবে আপনার। দুটো ওরস্যালাইন, কিনে নিয়ে বাইরে আসলাম, আরেকটা সিগারেট ধরালাম। শরীর পানি শূন্য হয়ে যাচ্ছে ব্যাপারনা, চিন্তা চেতনায়ও শূন্যতা বোধ করলাম ... . বড্ড বেশী পিছিয়ে পড়ছি এই সমাজের সাথে তাল মেলাতে গিয়ে ... . তথাকথিত আধুনিকতা, ধর্মনিরপেক্ষতা এবং ফ্রী কালচার কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? মিডিয়া এই অবক্ষয়গুলি উঠিয়ে ধরেনা। তাই আমরাও এগুলি খেয়াল করিনা। লক্ষ করে দেখবেন, মানুষ তার আই লেভেলের সবকিছুই আগে দেখে এবং খেয়াল করে। সাইডের ইনসিডেন্ট ১০% ও চোখে পড়েনা। ধীরে ধীরে আমরা ডুবে যাচ্ছি অতল গহীনে। জাগবো কবে ... ? সব শেষ হবার পর...
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।