somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেসরকারি এফএম রেডিও চ্যানেলগুলো নিয়ে আমার ধারাবাহিক পর্যালোচনা

২৭ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব: এক, ম্যাগাজিন নয়; তাহলে এগুলো কী?

নানা ধরণের অনুষ্ঠান বেতারে প্রচারিত হতে পারে। সংবাদ, আলেখ্যানুষ্ঠান, গান, কথিকা, মন্তব্য প্রতিবেদন, টকশো, ইনফেটেইনমেন্ট এবং আরও অনেক ধরণের অনুষ্ঠানমালা। এসব প্রকরণ থেকে প্রয়োজন অনুপাতে বেছে নিয়ে তৈরি করা হয় ‘রেডিও ম্যাগাজিন’। সে অর্থে এটা ভিন্ন কিছু নয়। এটা এক ধরণের সংমিশ্রন। তবে অনুষ্ঠানের ধরণ হিসেবে রেডিও ম্যাগাজিন অনেক পুরোনো। কিন্তু এর সুবিধা অনেক। ম্যাগাজিন অনুষ্ঠানে একটি বিষয়কে বিভিন্ন আঙ্গিকে বলার সুযোগ পাওয়া যায়। ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে কোন তথ্য শ্রোতার মনের ভেতর গেঁথে দেওয়া সম্ভব হয়। এছাড়া ম্যাগাজিন অনুষ্ঠানে শ্রোতাদের মধ্যে সাড়া জাগায়। জনপ্রিয়তা ও শ্রোতার চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা রাখে। তাই ম্যাগাজিন অনুষ্ঠানের গুরুত্ব সার্বজনীন ।


বাংলাদেশ বেতারে বেশ কিছু ভাল ভাল রেডিও ম্যাগাজিন প্রচারিত হয়। যেমন: মহানগর, দর্পণ, উত্তরণ, বিবর্তন, বিনোদন কিছুক্ষণ, শেকড়ের সন্ধনে,হেরার জ্যোতি, ক্রীড়াঙ্গন ইত্যাদি। কিন্তু বেসরকারি এফএম রেডিও চ্যানেলগুলো এ ধরনের ম্যাগাজিন অনুষ্ঠানগুলো প্রচারিত হচ্ছে না। যা রেডিও শ্রোতাদের জন্য খুবই হতাশাজনক।

রেডিও ম্যাগাজিনের নিজস্ব বিষয়বস্তু থাকে। এই নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করা হয়। শ্রোতার কাছে তথ্য পৌঁছানোর একটি চমৎকার মাধ্যম হল ম্যাগাজিন। এসব অনুষ্ঠান হালকা রম্য, জিঙ্গেল, গাণ, নাটিকা বা কুইজ ইত্যাদির মাধ্যমে বিনোদন দিয়ে শ্রোতাদের মধ্যে দরকারি তথ্য পৌছানো হয়। কিন্তু বেসরকারি এফএম চ্যানেলগুলোতে এ ধরণের ম্যাগাজিন অনুষ্ঠান নাই বললেই চলে। আর তারা যে ধরনের অনুষ্ঠান প্রচার করে এগুলো ম্যাগাজিন মধ্যে পড়ে না। তাদের ভূত এফএম, লাভ গুরু, কানামাছি ইত্যাদি অনুষ্ঠানগুলোকে আমরা ঠিক কী বলব তা বুঝে ওঠা দায়। এগুলো না ঘরকা না ঘটাকাস্বরুপ।

আবার এসব বেসরকারি এফএম রেডিও চ্যানেলগুলোর কিছু অনুষ্ঠানে গান, খোশগল্প, এসএমএস পড়া ছাড়া আর কিছুই নেই। এধরণের অনুষ্ঠানে যেমন উপস্থাপকরা এলোমেলো ‘প্যাঁচাল’ শুরু করে, অন্যদিকে অরণ্য, ওয়াসি, পরশ, নীল পরী, অবিজিয়ন্ট বয়, টাইগার হাফিজ, ব্লাক রোজ, ফুচকা পাগলি ও অসীমরা পাল্লা দিয়ে এসএমএস ক,তে থাকে। আর এই সুযোগকে কাজে লাগিযে মোবাইল ফোন কোম্পানির রমরমা ব্যবসা করে নিচ্ছে। গণমাধ্যমে মূল ভূমিকায় বা তথ্য দেওয়া, সচেতনতা সৃষ্টিতে বিন্দুমাত্র কাছে লাগছে কি না সন্দেহ রয়েছে। ধরে নেযা যাক এসব গণমাধ্যম শুধুমাত্র বিনোদনের জন্য । কিন্তু বিনোদনের পাশাপাশি শিক্ষিত করা বা সচেতনতা করা উদ্দেশ্য নয়? আর বিনোদনমূলক যে অনুষ্ঠানই প্রচার করুক না কেন সেটাও তো এক ধরণের শিক্ষা-দীক্ষা বা সংস্কৃতি ফেরি করে। শ্রোতাও সেটা থেকে কিছু না কিছু গ্রহণ করে। কিন্তু এসব অনুষ্ঠান থেকে শ্রোতারা কী শিখছে তা বোধগম্য নয়।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×