রোদ্দুর বিকেলেও কখনো কখনো আমার বিভ্রম হয়
তবুও আমি দুর্বার গতিতে মহাশূ্ন্যের পানে ছুটি
পৃথিবীর কক্ষপথ ভেদ করে গ্রহ থেকে গ্রহান্তরে পোঁছি;
ভেতরের আলোড়নে অনবরত তাড়িত হই।
কেন আমার এই ক্লান্তির, অস্বস্তির পথযাত্রা?
শুধু জানি এ ধরার এক নগন্য মানুষ আমি
আর মানি এই কেন্দ্রীভূত পৃথিবীর গোলক ধাঁধাঁয় আবর্তিত।
হতাশা আসবে, বন্ঞণা আসবে, কষ্ট-ক্লেশ আসবে
স্বার্থপরতায় ছিন্ন হয়ে যাবে সকল মানববন্ধন
জীর্ণ-শীর্ণ হবে আমি ও আমার জগতটা
তবুও বেঁচে রবে আমার সত্তা ।
জেগে উঠবে আবার, পান্ঞ্জা লড়বে প্রতিকূলতার সাথে ।
আবার কখনো এটা দুমড়ে-মুচড়ে যাবে
তবুও হার মানবে না জীবনের স্রোতে।
যুগ থেকে যুগান্তরে
এক বন্দর থেকে অন্য বন্দরে
নোঙর ভেড়াবে এক অপ্রতিরুদ্ধ সত্যের সন্ধানে
আলো-অন্ধকার, স্বর্গ-নরকের বিভেদ খুঁজবে
বিশ্ব-ভুখন্ডের জল-তরঙ্গে স্বপ্ন আঁকবে।
আর তখনই আশার গুঁড়ে তখনই বালি পড়বে
যখন ছেদ পড়বে দু`য়ের মাঝে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



