somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্র রাজনীতি বন্ধ করা হোক আপনাদের কি মত?

০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল দৈনিক পত্রিকার শিরোনাম জুড়ে ছিল রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রলীগ কর্তৃক ছাত্রমৈত্রীর ১জন ছাত্রের মৃত্যু এবং আরো ছাত্রের আহত হবার ঘটনা। বিষয়টি অত্যন্ত দু:খজনক। একজন ছাত্র কতটা পড়াশোনা করে, কতটা সময় ব্যয় করে পড়াশোনা করে। এরাই আমাদের দেশের ভবিষ্যত। যাহোক, আসল কথায় আসি। আমাদের দেশের রাজনীতি এবং রাজনীতিবিদ সকলের নিকট খারাপ ভাবে অনুভুত। ছাত্ররা পড়াশোনা করবে, পড়াশোনার পিছনে সময় ব্যয় করবে আর যদি সময় পায় খেলোয়ার হবার চেষ্টা করবে বা বন্ধুদের সাথে আড্ডা দিবে। কিন্তু ক্ষমতার লোভ অনেক খারাপ একটি জিনিষ। শুধুমাত্র ক্ষমতা এবং টাকার লোভে ছাত্ররা আজ রাজনীতি করে। আগের দিনে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে শত্রুদের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে জয়ী করেছিল। কিন্তু বর্তমান ছাত্র রাজনীতি কি দেশের কল্যাণ বয়ে আনে ? ছাত্ররা কোন কিছু হলেই দাবী আদায়ের নামে রাস্তায় গাড়ী/দোকানপাট/সরকারী সম্পত্তি ভাংচুর করে। এটা কিসের লক্ষণ? ছাত্রদের রাজনীতিতে খাটিয়ে আমাদের রাজনীতিবিদরা ফায়দা লুটে। কিন্তু আমার সোজা কথা, শিক্ষা জীবন শেষ হলেইতো তারা এসব করতে পারে। তাছাড়া কিছু বহিরাগত সন্ত্রাসী ছাত্রদের শেল্টারে নানা অপকর্ম করে যা পরবর্তীতে সবদোষ ছাত্রদের উপরই বর্তায়। ছাত্রদের যদি দাবী-দাওয়া আদায়ের জন্য সংঘঠন করতেই হয়, তাহলে তা হওয়া উচিত নির্দলীয়ভাবে গঠিত শুধুমাত্র ছাত্রদের দ্বারা গঠিত একটি ছাত্র সংগঠন। এতে করে সবার সাথে যেমন একতা বাড়বে, তেমনি মারামারি, খুন-খারাবি বন্ধ হবে। আমি ব্যাক্তিগতভাবে ছাত্র রাজনীতির বিরুদ্ধে, আপনারা কি বলেন?
২১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×