‘মিস তোকে মিস করি’
হাসান সাঈদ
মানুষের মন নিয়ে গবেষণার শেষ নেই। এই মন নিয়ে নানাজনের নানা কথা। নানা শাস্ত্রে নানা তত্ত্ব। আমাদের দেশীয় প্রবাদেও আছে নানা কথা। যেমন- ‘মানুষের মন কুমারের চাক/ পলকে দেয় আঠারো পাক’। তবে, যেখানে যত কথাই থাক, প্রেমাণুকাব্য ‘মিস তোকে মিস করি’ যেন ‘এক্সট্রা কিছু’। মন নিয়ে এটা যেন একটা ‘বিস্তর গবেষণারই’ ফল। বইটির সব প্রেমাণুকাব্যেই এর ছাপ রয়েছে।
এখানে রয়েছে মজার সব প্রেমাণুকাব্য। তরুণ বয়সের ভাবনার সবকিছু ঢেলে দিয়েছেন কবি জিয়া হক। ছন্দ-তাল-লয়ে বেশ মুন্সিয়ানার ছাপ। চমৎকারিত্ব রয়েছে শব্দচয়নেও। বইটিতে আছে ১২০টি প্রেমাণুকাব্য। পড়া শুরু করলে শেষ না করে পারা যায় না। এক নিশ্বাসে পড়ার মতো একটা বই। একজন তরুণের ভাবনার সবকিছুই আছে বইটিতে। এটা যেন ‘তারুণ্যেরই প্রতিচ্ছবি’।
যেমন ধরুন, কাউকে ভালোলাগা, তাকে ‘অফার’ দেয়া, আরো আনুষঙ্গিক নানা বিষয়কে তো অস্বীকারের কোনো উপায় নেই। এগুলোই অত্যন্ত চমৎকার সব উপমা দিয়েই সাজানো বইটি।
‘স্বপ্ন দেখে আলো আশার/অফার দিলাম ভালোবাসার’- বইয়ের শুরুটা এভাবেই। এরপরই আছে- ‘টেলিফোনে কথা হয় খুব যে/মেয়েটার আহামরি রূপ যে/প্রতিদিনি ক্ষণে ক্ষণে/ভাবতাম মনে মনে/কেনোইবা প্রেমে দেই ডুব যে/মেয়েটার আহামরি রূপ যে।’ এটা তো আসলে সব তরুণেরই মনের কথা। এমন আরো নানা ‘মনের কথা’ আছে বইটিতে। যেমন ধরুন, ‘সুন্দরী তোর/ রূপ দেখে/ উপায় আছে/চুপ থেকে?’, ‘ভালোবাসি পরিরে/কেমনে অফার করি রে!’
আছে রোম্যান্টিক চমৎকার কিছু কথা- ‘কে বলেছে সাত মহাদেশ/ভূমি বড়/আমার কাছে তুচ্ছ সবই/তুমি বড়’, ‘তোমায় ছাড়া চাই না কিছু/ধরণীতে/চিরসুখে ভাসব একই তরণীতে’। আরো আছে, ‘তোমার জন্য সাতসমুদ্র/পাড়ি দিয়ে হয়রান/তোমার জন্য পাগলপ্রায়/মন করে আনচান’, ‘তোমার চোখে স্বপ্ন ওড়ে/স্বপ্ন খোলে দোর/ তোমার চোখে চোখ রেখেছি/ সামনে আলোর ভোর’।
আছে মজার সব কথাও। না হেসে পারা যায় না। যেমন ধরুন, ‘তুমি নেই/সুমি নেই/খালি আজ দুই সাইড/মরবোই/মরবোই/এক্ষুণি সুইসাইড,’ ‘অভাব ছিল আইডিয়ার/তাই হলে না মাইডিয়ার/অবশেষে আমিও তোমায় বুকের কাছে চাইনি আর।’ তারপর যেমন ধরুন, ‘তোমার প্রেমে কুপোকাত/হলাম ফতুর চুপ ও কাত’, ‘(আমি)/চাকরি করি পঞ্চগড়ে/ (বউ)/দেশে প্রেমের মঞ্চ গড়ে।’ এমনই মজার কিছু কথা পাবেন বইটিতে।
পৃথিবীতে কোনো কিছুই ‘অ্যাবসলিউট’ নয়। সাফল্য থাকলে ব্যর্থতা থাকবে, ব্যর্থতা থাকলে সাফল্য থাকবে। এমনটি দেখা গেছে জিয়া হকের প্রেমাণুকাব্যে- ‘ভালোবাসা কষ্ট/ আলো আশা নষ্ট/ আজ খুঁজি শান্তি/ এই ছিল মিনতি?”
আবার ‘চরম সত্যি’ কথাও বলে ফেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া জিয়া হক- ‘দূরে গেলে/ফাঁকা লাগে/প্রেম হতে টাকা লাগে’, ‘ভালোবাসা জমলো যখন/লেখাপড়া কমলো তখন’। আরো আছে, ‘আজ দেখি রোকেয়ায়/ কাল দেখি নাহারে/ইদানীং ভালোবাসা/কত মেকি আহারে’, ‘মেয়েটার প্রেমে পড়ি/হুট করে/বুঝি নাই সব নিলো/লুট করে।’
ছন্দে ছন্দে যেমন চরণগুলো সাজানো, তেমনি প্রতিটি পাতায় রয়েছে চমৎকার সব স্কেচ। পাতাগুলো বেশ ঝকঝকে। তেমন কোনো মুদ্রণজনিত ভুলও নেই। প্রচ্ছদ অত্যন্ত প্রশংসনীয়। আর ‘মিস তোকে মিস করি’ নামেই তো একটা অনুপ্রাস রয়েছে। আসলে বইটা না পড়লে আপনি নিজেই যেন কিছু একটা ‘মিস করবেন’- এমনটা বেশ জোর দিয়েই বলাই যায়।
এর প্রমাণও কিন্তু আছে। মেলার দ্বিতীয় দিনই বইটি এনেছে যুক্ত প্রকাশ। কাটতিও বেশ। চলতি বইমেলাতে দ্বিতীয় সংস্করণেরও প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন প্রকাশক আনোয়ার হোসাইন।
বইটির দাম রাখা হয়েছে ১০০ টাকা।
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।