বাংলাদেশের ওয়েদার আপডেট গুলোর সব চেয়ে বড় প্রবলেম হচ্ছে, আসল কথা টা বলে না।মহাসেন কখন হিট করবে এবং কোন জায়গায় হিট করব, এই ইনফরমেশান টা কোথাও পেলাম না। তাই, নিজেই খুজে নিলাম, যা শেয়ার করছি, সবার সাথে। ইউ এস নেভির জয়েন্ট হারিকেন ওয়াচ সেন্টার হচ্ছে ঘূর্ণিঝড় এর সব চেয়ে নির্ভর যোগ্য সেন্টার।
এইটা জয়েন্ট হারিকেন ওয়াচ সেন্টার এর সর্ব শেষ আপডেট এর লিঙ্ক।
Click This Link
এইটাতে অনেক লিঙ্গো আছে। সহজ ভাষায় বলতে গেলে, এইটা বলতাছে, বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে মহাসেন চিটাগাং এর পাশ দিয়ে যাবে, যার বেগ থাকবে, ক্যাটাগরি ১ মানের। এবং বুধবার সন্ধ্যা এবং বৃহস্পতিবার সকালে মহাসেন হিট করবে ককসব্যাজার, মহেশ খালি, কুতুবদিয়া এবং এই এলাকা গুলোর উপর দিয়ে। কিন্তু, চট্টগ্রাম হতে শুরু করে সারা দেশের উপকুল বর্তি এলাকা মহাসেন এর আয়তায় থাকবেন। ফলে উপকুলের কাছে কেউই নিরাপদ না। কিন্তু, মহেশখালি সহ চট্টগ্রাম এর পার্শ্ববর্তী অঞ্চল গুলো বেশি ক্ষতির মুখে পরার সম্ভাবনা বেশি।
যেইটা একই সাথে একটা গুড নিউয এবং ব্যাড নিউয। গুড নিউয হইলো, আমরা ইতি পুরবে ক্যাটাগরি ৫ মাপের ঝড় ফেস করছি। এর মাত্রা ৯১ বা ৯৬ থেকে কম।
ব্যাড নিউয, এই জন্যেযে ঝড় টা খুব স্ল মুভ করছে। মাত্র, ১৮ নট স্পিড। এবং আগামি তিন দিনে এর যে কোন রকম চেঞ্জ হতে পারে।এবং এইটা যদি মহেশখালি বা ওই দিকের উপর দিয়ে যায়, এবং যদি জোয়ার পায় তবে, সেইটা ভয়ঙ্কর ব্যাপার হবে। কারন, মহেশখালি, কুতুবদিয়া, এই গুলো সমুদ্র পৃষ্ট থেকে খুবি অল্প উপরের দিপ।
ফলে, এই সব এলাকায় এবং এমনকি যারা দূরে আছে, সেই সব এলাকাতেও পানি বেড়ে গিয়ে জলোচ্ছ্বাস এর কথা মাথায় রেখে নিরাপদ দূরত্বে সরে যেতে হবে।
যারা লাইভ আপডেট দেখতে চান তারা এই সাইটে জান
Click This Link
এইটা আজকের আপডেট। কিন্তু সামনে এর গতি পরিবর্তিত হতে পারে।
সবাই যার যার সৃষ্টি কর্তার কাছে প্রাথনা করেন। এই এক্টার পর একটা দুর্যোগের মুখে পরা জাতির উপর, মহাসেন যেন তেমন ক্ষতি বয়ে না আনে।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


