somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে মহাসেন ।ঝড় এর পূর্বে এবং ঝড়ের সময় করনীয়

১৪ ই মে, ২০১৩ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘূর্ণিঝড় মহাসেন এগিয়ে আসছে। গতকাল রাত পর্যন্ত মনে হচ্ছিল মহাসেন বার্মার দিকে বাক নিয়ে যাচ্ছে, কিন্তু আজ সকাল থেকে মহাসেন ঘুরে বাংলাদেশের ভূখণ্ডের দিকে বেশি ঢুকছে। শুধু চিটাগং নয়, ভোলা, সূন্দরবন সব এলাকা এখন মহাসেন এর সীমানায়।
আর সাথে যদি জোয়ার পায় তো হতে পারে জলোচ্ছ্বাস। তাছাড়া মহাসেন খুব আস্তে আগাচ্ছে। এর মধ্যে অনেক ফেক্টর কাজ করতে পারে যার ফলে মহাসেন আরও সিরিয়াস রুপ নিতে পারে। তাই উপকূলবর্তী অঞ্চলের সবার সতর্ক হতে হবে।

আমি নিজে উপকুল অঞ্চলের মানুষ এবং ঘূর্ণিঝড় দেখেছি জীবনে কম না। তার আলোকে এবং ইন্টারনেট সার্চ করে একটা ছোট রিসার্চ করে ঝড় এর পূর্বে এবং ঝড়ের সময় করনীয় বিষয়ে একটা ছোট রাইট আপ দিচ্ছি।

ঝড় এর পূর্বে করনীয়
· নিজেকে ইনফরমড রাখুন। রেডিও, টিভি, ইন্টারনেট এর দিকে চোখ রাখুন। মহাসেনের জন্যে একটা ভাল ইন্টারনেটে লিঙ্ক এই খানে।এই টাতে আপনি গ্রাফিকালি মহাসেন কে ফলো করতে পারবেন।
Click This Link
· তীব্র বাতাসের জন্যে প্রস্তুত থাকুন। সাইক্লোনে এর বাতাস, অনেক ভারী বস্তু কে তুলে, ছুড়ে ফেলে দিতে পারে। আপনার ঘর এর আশে পাশে যদি কোন আলগা বস্তু থাকে, যেমন আপনার ঘর এর ডেকোরেশান , চেয়ার টেবল, টিন ইত্যাদি-কোথাও ঢুকিয়ে বা নিরাপদ জায়গায় রাখুন।
· আপনার যদি কোন পেট বা গৃহপালিত পশু থাকে, তাদেরকেও যে কোন ঘর এর ভেতর রাখতে হবে। তাদের জন্যেও খাবার মজুদ রাখতে হবে।
· সাগরের ধারে কাছে যারা থাকেন,তারা উঁচু জায়গায় চলে যান । সাইক্লোন এর চেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হল,জলোচ্ছ্বাস । জোয়ার এর সময় সাইক্লোন, ১২ থেকে ২৫ ফুট উঁচু হতে পারে। বাংলাদেশের ইতি পূর্বের সকল সাইক্লোন এর মূল মৃত্যু টা হয়েছে, জলোচ্ছাসে। ঐ বিষয়ে কোন সুযোগ নিবেন না।
· কাচের জানালায় টেপ লাগিয়ে রাখুন। জানালার ফ্রেম বরাবার একটা টেপ লাগান এরপর কাচের মাঝামাঝি একটা X এর মত করে ক্রস দিয়ে টেপ দিন। তাহলে, কাচ ভেঙ্গে ছুটে আসার সম্ভাবনা কমে যাবে। এবং ভাঙলেও তা তীব্র বেগে ছুটে এসে আহত করবেনা।
· জরুরী ওষুধ এর একটা স্টক রাখুন। এর মধ্যে রাখবেন। ব্যাথার ওষুধ ক্লফেনাক, পারাসিটামল, অরসেলাইন, ব্যেন্ডেজ, এন্টিসেপ্টিক ইত্যাদি।
· ফ্রিজ সর্বোচ্চ ঠাণ্ডায় রাখুন। সহজে খুলবেন না। যদি পাওয়ার চলে যায়, তাহলে ফ্রিয এ থাকা জিনিষ বেশি সময় থাকবে।
· নিজের মূল্যবান জিনিস পত্র একটা ওয়াটার প্রুফ কনটেনার এর ভরে উঁচু জায়গায় তুলে রাখুন। পুরোনো ছবি, চিঠি,দলিল পত্র, ইত্যাদি জিনিষ প্লাস্টিক এর ব্যাগ এর ভেতরে মুড়ে উপরে তুলে রাখুন।
· ঝড় এর পর, পাওয়ার ফেইলার এবং রাস্তা ঘাট নষ্ট হয়ে যাওয়ার সমভাবনা মাথায় রেখে, শুকনা খাবার,খাবার পানি, রান্নার তেল, টর্চ লাইট, ব্যাটারি, বাচ্চা দের খাবার ইত্যাদি জরুরী জিনিষ মজুদ করুন। অতিরিক্ত মজুদ করে, সঙ্কট সৃষ্টি করবেন না।

ঝড় এর সময় করনীয়
· পরিবার এর সবাইকে নিয়ে, যেখানে জানালা কম এমন একটা ভেতরের দিকের রুমে অবস্থান নিন। জানলায় টেপ দিয়ে রাখুন।
· শুধু বাহিরের না, ভেতরের দরজা গুলো বন্ধ রাখবেন। যাতে সাইক্লোন এর বাতাস ভেতরের রুম এ ঢুকতে না পারে।
· ঝড় এর গতি বেড়ে গেলে, সব ইলেক্ট্রিকাল যন্ত্রপাতি বন্ধ রাখুন। প্রয়োজনে.মেন সুইচ বন্ধ করে দিন। লোকাল পিডিবি বা পল্লি বিদ্যুত নিজেই বন্ধ করে দিবে।কারেন্ট আসার পর, এক সাথে সব ইলেক্ট্রিকাল যন্ত্র চালু করবেন না। তখন একটা পাওয়ার সারজ হতে পারে। ধীরে ধীরে একটা একটা করে লাইট, ফেন ইত্যাদি চালু করুন।
· ঘর এর ভেতরে থাকুন। ঝড় এর চোখ যখন পার হয় তখন বাতাস কমে আসে। এর দারা প্রতারিত হবেন না। কারন চোখ পার হয়ে যাওয়ার পর, আরও জোরে ঘূর্ণিঝড় এর দ্বিতীয় ধাক্কা টা আসবে।এইটা মাথায় রাখবেন। জলোচ্ছ্বাস এর পানির দিকে খেয়াল রাখুন। বাংলাদেশের সকল ঘূর্ণিঝড়ে প্রানহানি সব চেয়ে বেশি হয়ে হয়েছে ভেসে গিয়ে।
· ঝড় এর পর সাথে সাথে বের হলে সাবধানে বের হবেন । বন্যা, ধসে যাওয়া রাস্তা, ইলেক্ট্রিক লাইন এই সব দিকে খেয়াল রাখুন।

এই গুলো শুধু কিছু গাইড লাইন। সব সময়,সবার জন্যে প্রযোজ্য হবে না। নিজের কমনসেন্স এপ্লাই করুন এবং সব চেয়ে খারাপ সম্ভাবনা মাথায় রেখে নিজেকে প্রস্তুত করুন, আগের বার হয়নি এবার কিছু হবেনা ধরে নিয়ে হেলা করবেন না। যত ফলস ওয়ার্নিং হোক, প্রতি বার আপনাকে সরবোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:০১
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×