somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোহাম্মদের কার্টুন ও নিষিদ্ধ ফেইসবুক!!

১৯ শে মে, ২০১০ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানের আদালত আজ ফেইসবুক নিষিদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছে সে দেশের টেলিকমিউনিকেশন্স অথরিটিকে (পাকিস্তান টেলিকমিউনিকেশন্স অথরিটি)। ফেইসবুক নিষিদ্ধ করার পেছনে রয়েছে ইস্লামিক লইয়ার মুভমেন্টের করা একটি আবেদন।
কিন্তু ঘটনা কি?

ঘটনা হল ফেইসবুকের একটি গ্রুপ। গ্রুপের নাম “Everybody draw Mohammad Day” । যে গ্রুপ নিয়ে মুসলিম বিশ্বে অন্তর্জাল যুদ্ধ শুরু হয়ে গেছে। পুরো ঘটনা জানতে হলে আরেকটু পিছনে যেতে হবে।

আমেরিকার জনপ্রিয় প্রোগ্রাম কমেডি সেন্ট্রালে প্রদর্শিত হয় কার্টুন সিরিজ সাউথ পার্ক। সাউথ পার্ক খুবই জনপ্রিয় একটি সিট কম। সাউথ পার্কের ২০১ তম পর্বে একটি চরিত্র ছিল ইসলামের নবী হযরত মোহাম্মদ। সেই পর্বে মোহাম্মদকে একটি ভালুকের পোষাকের আড়ালে দেখানো হয়। এ পর্বটি প্রচারিত হওয়ার সাথে সাথে মুসলিমদের মধ্যে ঝড় ওঠে। সাউথ পার্ক সিরিজের দুই প্রযোজক টেরি পার্কার এবং ম্যাট স্টোনকে সন্ত্রাসীরা মৃত্যুর হুমকী দেয় । বলা হয় ২০০৪ সালে থিও ভ্যান গগ এর যে পরিনতি হয়েছিল, সেই একই পরিনতি হবে এ দু প্রযোজকের। হামলার হুমকীর পরে কমেডি সেন্ট্রাল সাউথ পার্কের ওই দৃশ্যের উপর সেন্সরশিপ আরোপ করেন।

এই সেন্সরশিপ আরোপের ঘটনায় পৃথিবীর কার্টুনিস্টরা প্রতিবাদী হয়ে উঠেন। আন্তর্জাতিক ফ্রি স্পিচ সোসাইটিগুলোও এর নিন্দা করতে থাকেন। ফ্রিডম অব স্পিচ গ্রুপ গুলো একে সন্ত্রাসবাদের কাছে নতি স্বীকার হিসাবে বর্ননা করেন। ইতোমধ্যে সিয়াটলের কার্টুনিস্ট মলি নরিস প্রতিবাদ হিসাবে মোহাম্মদের একটি কার্টুন একে ওয়েবে প্রকাশ করেন। এর বছর কয়েক আগে ডেনিশ পত্রিকায় মোহাম্মদের ১২ টি কার্টুন নিয়ে সারা বিশ্বে তোলপাড় করে র‌্যাডিক্যাল মুসলিম সংগঠনগুলো। গত সপ্তাহেই হামলা হয়েছে আরেক ডেনিস কার্টুনিস্ট লারস ভিল্কস এর উপর।

যাই হোক মলি নরিস ২০ এপ্রিল একটি কার্টুন আকেন যেখানে তিনি ২০ মে মোহাম্মদের প্রতিকৃতি অংকন দিবস প্রস্তাব করেন। মুহুর্তের মধ্যে এই আইডিয়াটি জনপ্রিয় হয়ে ওঠে। মলি নরিস পরবর্তীতে তার আইডিয়া থেকে সরে আসেন। কারন তিনি জংগী হামলার ভয়ে ভীত ছিলেন। কিন্তু অন্যদিকে এই আইডিয়াটি জনপ্রিয় হয়ে ওঠে এবং ফেইসবুকে একটি গ্রুপ দাঁড়িয়ে যায় “এভরিবডি ড্র মোহাম্মদ ডে” নামে। মলি নরিস এবং সাউথ পার্কের প্রযোজকেরা অবশ্য বলেছেন যে তারা এর সাথে জড়িত নন।
গত দু মাসে এ গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ৫০ হাজারের কাছাকাছি হয়ে গেছে। কয়েক হাজার মোহাম্মদের কার্টুন জমা পড়েছে গ্রুপে। আগামীকাল তারা এ দিবস টি পালন করবে।

কিন্তু মুসলিমরা এর প্রতিবাদে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এর কাউন্টার গ্রুপ তৈরি হয়েছে ফেস বুকে। পাকিস্তানে শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ। ২০ মে ফেইসবুক বর্জনের আওহান জানাচ্ছে তারা। প্রতিবাদ স্বরুপ তারা তৈরি করেছে “রেস্পেক্ট মোহাম্মদ ডে”।

এই পরিস্থিতিতে পাকিস্তানের আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন।
৩০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×