বিশ্বকাপ ২০১০ এ সর্বোচ্চ গোলের ব্যবধানে পর্তুগীজদের জয়
২১ শে জুন, ২০১০ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশাল গোলের বন্যায় ভেসে গেল উত্তর কোরিয়া। বিশ্বকাপ ২০১০-এ সর্বোচ্চ গোলের ব্যবধানে জয় নিল পর্তুগাল।
প্রথমার্ধ খেলার ২৮ মিনিটের মাথায় রাউল মিরেলেস ১টি গোল করে জয়ের সুচনা করে, দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের মাথায় সিমাও আরো একটি গোল করে দলকে ২-০ তে এগিয়ে নিয়ে যায়। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আলমেইদা ৫৫ মিনিটের মাথায় একটি এবং টিয়াগো ৫৯ মিনিটের মাথায় আরেকটি। ফলে ফলাফল দাড়ায় ৪-০ তে। আবারো ৮০ মিনিটের মাথায় আলমেইদার পরিবর্তে খেলতে নামা লেইডসন দলকে নিয়ে যায় ৫-০ তে। ৮৬ মিনিটের মাথায় ক্রিস্টিয়ানা রোনালদো এবং ৮৮ মিনিটের মাথায় আবারো টিয়াগো ১টি করে দলকে নিয়ে ৭-০ তে দাড় করায় এবং উত্তর কোরিয়ার এবারের বিশ্বকাপ আসর থেকে বিদায়ের ঘন্টা বেজে যায়।
খেলায় ৪টি হলুদ কার্ড হয়েছে। দুটি উত্তর কোরিয়া আর দুটি পর্তুগাল।
পর্তুগাল প্রথম খেলায় আইভরি কোস্টের সাথে তেমন সুবিধা করতে না পালেও উত্তর কোরিয়ার বিপক্ষে সুযোগের সর্বোত্তম ব্যবহারটিই করেছে। ফলে ডেথ গ্রুপে থাকা নিয়ে এখন আর তাদের কোন টেনশন নেই। আর একটি খেলা বাকী আছে ব্রাজিলের সাথে। দুটি দল মুখোমুখি হবে ২৫ জুন বাংলাদেশ সময় রাত ৮ টায়। ব্রাজিলের বিপক্ষে যদি জয় তুলতে পারে তাহলে ডেথ গ্রুপের চ্যাম্পিয়ান হওয়ার সম্ভাবনা আছে। আর যদি ব্রাজিল জেতে তাহলে রানার আপ। সে অপেক্ষায় রইলাম আমরা। দেখা যাক কে দেখায় শেষ চমক।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১০ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন