somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভ্র'র ইউনিবিজয় ব্যবহারকারীদের জ্ঞাতার্থে

২৫ শে আগস্ট, ২০১০ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা বাংলা ব্লগান বা বাংলা ব্লগ পড়েন সম্ভবত সকলেই অভ্র'র সাথে পরিচিত এবং সকলেই অভ্র ব্যবহারও করেন। আর যারা বিজয় ব্যবহার করে অভ্রের দিকে এসেছেন তাদের একমাত্র ভরসা অভ্র'র কিবোর্ড লেআউট ইউনিবিজয়। খুব কম সংখ্যক লোকই আছেন যারা ফোনেটিক ব্যবহার করেন। কিন্তু যারা ইউনিবিজয় ব্যবহার করে অভ্যস্থ হয়ে পড়েছেন (আমার মত) তাদের জন্য একটি দুঃসংবাদ আছে। ২১ আগস্ট অভ্র'র নতুন ভার্সন ৪.৫.৩ রিলিজ হয়েছে। অভ্র ব্যবহারকারীর কম্পিউটারে অভ্র'র একটি আপডেড বার্তাও চলে গেছে। অভ্র'র এই রিলিজে ইউনিবিজয় কীবোর্ড লে-আউটটি বাদ দেয়া হয়েছে। যারা আপডেট দিয়েছেন তারা অলরেডী এই লে-আউটটি হারিয়েছেন। আর যারা নতুন ডাউনলোড করে সেটাপ দিবেন ভাবছেন তারা আর এই লে-আউটটি পাবেন না।
অভ্র'র রিলিজ নিউজটা একবার চোখ বুলিয়ে নিতে পারেন-
Click Here



নিচের অংশটুকু ব্লগার টেকি মামুন ভাইয়ের সৌজন্যে -
অনেকেই আমার মতো ইউনিবিজয়ে অভ্যস্ত হয়ে গেছে তাই নতুন ভার্সনে অনেকেই ঝামেলায় পড়বেন ।
কিন্তু আপনি ইচ্ছা করলেই অভ্রর নতুন ভার্সনে ইউনিবিজয় ব্যবহার করতে পারেন ।কিভাবে ??
* প্রথমে বর্তমান ভার্সনটি যেখানে ইন্সটল করা আছে যেখানে যান মানে সি ড্রাইভের যেখানে ইন্সটল করা আছে যেখানে যান Avro ফোল্ডারে প্রবেশ করুন এবার Layout ফোল্ডারে প্রবেশ করুন UniBijoy.avrolayout ফাইলটি কপি করে রাখুন অন্য কোথায়।
* এবার অভ্রর নতুন ভার্সনটি ইন্সটল করুন তারপর যেখানে ইন্সটল করেছেন সেই ফোল্ডারে গিয়ে Layout ফোল্ডারে প্রবেশ করুন তারপর কপি করে রাখা UniBijoy.avrolayout এখানে পেস্ট করুন ।
* অভ্র সফটওয়্যারটি রিস্টার্ট করুন
* ব্যাস কাজ হয়ে গেলো ।
* আপনি যদি বর্তমান ভার্সন হতে সরাসরি আপগ্রেড করেন তাহলে এইসব করা লাগবেনা ইউনিবিজয় লেআউটটি আগে থেকেই পাবেন কিন্তু যদি প্রথমে আনইনন্সটল করেন তারপর আবার ইন্সটল করেন তাহলে লেআউটটি কপি পেস্ট করা লাগবে ।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ২:১৩
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×