ইউরোপ যাবার পূর্বে ধনাঢ্য ব্যবসায়ী আকমল সাহেব সদ্য কেনা রোলস রয়েস চালিয়ে ধানমন্ডি সিটি ব্যাংকের ম্যানেজারের কাছে গেলেন। রোলস রয়েসটি বন্ধক রেখে ৫০০০০ টাকা লোন চাইলেন তিনি। ম্যানেজার লোনের অনুমতি দিয়ে দিলেন। কাগজপত্রের ঝামেলা চুকে গেলে আকমল সাহেব ব্যাংক কর্মকর্তাকে গাড়ির চাবি জমা দিয়ে ৫০০০০ টাকা নিয়ে চলে গেলেন। গাড়িটিকে নিরাপদে ব্যাংকের আন্ডারগ্রাউন্ড পার্কিং এ রাখা হল।
দুসপ্তাহ পর ফিরে এলেন ইউরোপ থেকে।
ব্যাংকে গিয়ে ফেরত চাইলেন রোলস রয়েস। ব্যাংক কর্মকর্তা জানাল আকমল সাহেবকে ৫১০০০ টাকা ফেরত দিতে হবে। ৫০০০০ আসল এবং ১০০০ ইন্টারেস্ট।
টাকা দিয়ে যখন গাড়িটি ফেরত নিচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা জানতে চাইলেন, আপনি বিলিয়নার জানি, এই সামান্য টাকা ব্যাংক থেকে লোন নেওয়ার প্রয়োজন ছিল না।
স্মিত হাসি দিলেন আকমল সাহেব। বললেন, ৫০০০০ টাকা আমার প্রয়োজন ছিল না কিন্তু ১০০০ টাকা দিয়ে আর কোথাও আমার রোলস রয়েসকে এত নিরাপদে রাখতে পারতাম না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



