আপনি যদি ভালো কোন কাজ করে থাকেন এবং তাতে যদি কারো উপকার হয় তাহলে সেই কাজের ক্রেডিট আপনি নিশ্চিতভাবে পেয়েই যাবেন তাতে যার উপকার হলো সে স্বীকার করুক অথবা নাই করুক। কারণ আপনিতো জানেন আপনি তার জন্য কি করেছেন অথবা যাদের মাধ্যমে সে উপকৃত হয়েছে তারা তো জানে যে উপকারটা আপনিই করেছেন। কিন্তু কথা হলো, উপকারের কথা ঢাক-ঢোল পিটিয়ে বলার কি দরকার আছে? আপনি কাউকে বিপদের সময় সাহায্য করে তাকে বাঁচিয়েছেন অথবা তার চাকরির দরকার ছিল তাকে সেটা দিয়েছেন...... কিন্তু সেটা জনসম্মুখে ঢাক-ঢোল পিটিয়ে বললে আপনার সম্মান কি বাড়বে? সমাজে এমন কিছু মানুষ আছে যারা এভাবে নিজের ঢাক-ঢোল পিটিয়ে বেড়ায়। ফেইসবুকের সুবাদে এই সুবিধা আরো বেড়ে গিয়েছে...... কোথায় মানুষ তার গুনের কথা বলে তাকে বড় করে তুলবে, তা না করে নিজের ঢোল পিটিয়ে নিজেকে বড় মানুষ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিছু তেল দেওয়া মানুষ তার এই গুণকে তেল দিয়ে চরম তৈলাক্ত করে ফেলে যার কারণে সে বুঝতে পারেনা সে যে কি করছে! তো ভাই, প্লীজ এই ধরণের নিজ গুণ গাওয়া বন্ধ করুন, মেনে নিতে চেষ্টা করুন মানুষ যাকে বড় বলে সেই বড় আর ব্যর্থ হলে মানসিক ডাক্তার দেখান!!! (যারা বিখ্যাত হয়েছেন বা ভালো সম্মান অর্জন করেছেন তারা কখনোই নিজের গুণ নির্লজ্জের মত গাননি!!!)
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।