somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জীেকা
ওরে মন যখন জাগলিনারেnতখন মনের মানুষ এলো দ্বারে,nতার চলে যাবার শব্দ শুনে, nভাঙলোরে ঘুম,nও তোর ভাঙলোরে ঘুম অন্ধকারে!!!

বলা এবং শোনা দুটোই মধুর হতো যদি.........

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক আগে টিভিতে যখন নাটক দেখতাম, তখন দেখতাম নায়ক-নায়িকারা সুন্দর করে শুদ্ধ করে কথা বলতো। এমনকি তাদের বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন, দোস্ত-বন্ধু সবাই শুদ্ধ করে কথা বলতো। শুধুমাত্র অশুদ্ধের প্রয়োজনে কাজের মহিলা-পুরুষ টাইপের লোকজন এরা অশুদ্ধ করে বলতো। টক শো অথবা বিভিন্ন অনুষ্ঠানে শুদ্ধ করে কথার দারুণ চল ছিল। আর তাদের এই শুদ্ধ বলার ডং সাধারণ মানুষের মধ্যেও ছিল। কিন্তু মোশাররফ করিম আর আনিসুল হক যুগ আসার পর বলার ডং-এ পরিবর্তন চলে আসে। শুরু হয় শুদ্ধ-অশুদ্ধ মিলিয়ে একরকম বেশুদ্ধ বলার প্রতিযোগিতা যেটা অনেক ফ্লেক্সিবল। এই বলার সাথে যোগ হয় কিছু আঞ্চলিকতার মিক্সিং, যেমন এলাকাকে বলা হয় অ্যালাকা, বেগম হয় ব্যাগম, নেতা হয় ন্যাতা, পেনড্রাইভ হয় প্যানড্রাইভ, রেখা হয় র্যা খা। তারপর ইংরেজির বর্ণগুলো A হয় অ্যা, F হয় অ্যাফ, M হয় অ্যাম, N হয় অ্যান, X হয় অ্যাক্স এইরকম আরও কতো কি! বেশুদ্ধ বলার ডং-টা তাও মোটামুটি ঠিক ছিল বা আমাদের বলার ধরণের সাথেও অ্যাডজাস্ট করে গিয়েছে, কিন্তু এই মিক্সিং তো সব ধরণের সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। বলার মাধুর্যতা পর্যন্ত নষ্ট করে দিয়েছে। আজকে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে একটা টক শো দেখছিলাম যেটার উপস্থাপক সাংবাদিক খালেদ মহিউদ্দিন যিনি একজন খুব জনপ্রিয় সাংবাদিক এবং আমারও খুব প্রিয় একজন উপস্থাপক সাংবাদিক। কিন্তু উনার অ্যাকসেন্ট এর অবস্থাও খুব বেহাল। সব ধরণের অ্যা-এর মিক্সিং আছে উনার কথায়। এরকম আরও অনেক সেলিব্রিটির অ্যাকসেন্ট এর অবস্থা খুবই খারাপ। এই প্রাকটিস অন্য সবার মধ্যেও ছড়িয়ে গিয়েছে। মাঝেমধ্যে ভুলেভালে আমার মধ্যেও চলে আসে। সবাই যদি অন্তত যারা এই অ্যা-এর প্র্যাকটিস থেকে বের হয়ে আসতে পারতেন তাহলে অনেক ভালো হতো। বাংলা বলাটাও আগের মত মধুর লাগতো, শুনতেতো আরও বেশী!!!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×