একটি পাণ্ডুলিপি নিয়ে আর কতদূর এগোনো যায়? সকালটা কবিতা হবে বলে কথা দিয়েছিলো, রাখেনি। এখন সন্ধ্যে ৭ টার গন্ধ। সন্ধ্যেটা কবিতা হলে সান্ধ্য ভাষা কী? আমাদের শহরে রাত্রি ঘুমায় না। নাগরিক স্বপ্ন সিটি বাসের সিটের অপেক্ষায় যাত্রী ছাউনীতে। যতদুর মনে পড়ে, শহর দু'মুঠো ভাতের কথা দিয়েছিল, রাখেনি। পাশের বাসার কেরানীটা মরল কাল । অবিবাহিতা তার দু'মেয়ের চোখে আমি কোনো শব্দ খুঁজে পাইনি। অথচ, গত কয়েকদিন আগেও চোখ তাদের কথা বলেছিলো। এবারের পাণ্ডুলিপিটি চোখ নিয়ে। চোখের গল্প ওখানে সব। চোখের রঙ কেনো নীল হলো না, ভাবছি। কালো কি নীলের চেয়েও অধিক গভীর, কষ্টের?
আলোচিত ব্লগ
পৃথিবীর বয়স ৪৫০ কোটি বছর

টাইটেল দেখে অনেকে ই বিশ্বাস করবে না। খোদ আমেরিকান চার্চের লোকজন কেই দেখেছি যে পৃথিবীর বয়স ৬০০০ বছর বলেই তাদের অন্ধ বিশ্বাস। ধর্মান্ধরা বিশ্বাস করুক আর না করুক, পারমানবিক... ...বাকিটুকু পড়ুন
নেশা
শুনেছি আফিমে নেশা হয়, নেশা হয় ধূমপর্ণীতে
মানুষে যে নেশা হয় তাতো জানা ছিলোনা।
একবার পেয়ে গেলে ঘোর ধরে যায়! বিভ্রম! মায়া! ধূম্রজাল! চোখ মেলে আর কিছু দেখা যায় না।
এ নেশা... ...বাকিটুকু পড়ুন
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প!
অনেক দিন গল্প করা হয় না, আসুন, কয়েকটা গল্প করি! মুলত বাংলাদেশের প্রতিটা ধুলাবালুতেও গল্প আছে, একদিন সব লেখা হবে হয়ত, কেমন হল জানাবেন!
১।
আমার এক বন্ধুর কাছে আজ জানলাম,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।