বৃষ্টি আজ কবিতা শুনেছে আমার
১৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই অন্ধকারে পিদিম জ্বেলে কেউ বসে নেই। শহুরে নেই জোনাকি পোকার চাষ । বাইরে বৃষ্টি এসে কবিতার পাঠ নেয়। তিনি আল-মাহমুদ নাকি পড়ে ফেলেছেন। সোনালি কাবিনে নেই তার আস্থা। শামসুর নেই বলে হয়ত তার খারাপ লাগছে। আমার বুক সেলফে খুঁজছেন শক্তিকে। ওই শক্তি পুড়ছেন আক্ষেপে... আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নেয়। আবুল হাসান বোধের রিক্সায় চড়ে হারিয়ে গেছেন সেই কবে। রুদ্র-কে নাকি তার পছন্দ। ওই যে, ভালো আছি, ভালো থেকো; আকাশের
ঠিকানায় চিঠি লিখ। বৃষ্টি জানালো, আকাশের ঠিকানায় কোনো চিঠি যায়নি। হয়ত জীবনানন্দের অন্ধকারের যোনীতে হারিয়ে গেছে তা। বললাম, কবিতা শুনবে? ঘাড় ফিরে তাকালো, কে? আমি নাম পরিচয়হীন। বললাম, শুনবে না? এখানে কি বুদ্ধদেব নেই? জানেন তো, মুখ না-দেখার আক্ষেপে বুদ্ধদেব জ্বলেছিলো চিতার আগুনে। ওই যে, এই সেই হাত। বৃষ্টি কোনো কথা বলব না। হাত ইশারায় কবিতা শোনাতে বলল আমায়। আমি শুরু করলাম... মৃত চাঁদকে এনে দাও...আমি প্রিয়তমার কপালে টিপ পড়াব... এখন মৌসুম জরায়ুর... এনে দাও কিছু দখিনা বাতাস... অঙ্কুরোদগমের এই তো সময়...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন