'ছায়াশরীরের গল্প' গ্রন্থটি মোট আটটি গল্পের সংকলন। এর লেখক 'জয়ন্ত জিল্লু' একজন পুরোদস্তুর কবি। এই আটটি গল্প কবিতাগন্ধী হওয়ার পরও যে বিশেষ কারণে গল্প তা পাঠককে নাড়া দিতে বাধ্য। ভিন্ন ভিন্ন শিরোনামের এই আটটি গল্পে প্রেম, সামাজিক বাস্তবতা, কল্পনা, সর্বোপরি মানবিক আবেগ-অনুভুতি প্রাধাণ্য পেয়েছে। 'ফেইসবুকের সবুজ বাতি' ও 'বর্ষা, বৃষ্টি ও বুবুর গল্প' পড়ে যেকেউ নস্টালজিক হতে পারে সহজেই। 'পরিচয়' গল্পে কী নিদারুণ কষ্টের পাশাপাশি ফুটে উঠেছে মিথ্যে পরিচয়ের আশ্রয়; প্রেম ভালোবাসা কিংবা মৃত্যু। এই গল্পটিকে যেকেউ সেরা একটি গল্প হিসেবে এগিয়ে রাখবে। 'চান্নি পহর রাত' গল্পে ফুটে উঠেছে শাশ্বত প্রেম; গল্পের নায়িকা অষ্টাদশী 'রোজিনা' আর নায়ক ষাটর্ধো 'কালু সর্দার' এই সমাজেরই প্রতিনিধিত্ব করে। তাছাড়া আবুল চরিত্রটিও এখানে উল্লেখ করার মতো, যে কিনা মসজিদের খাটিয়ার নীচে রামদা' তুলে রাখে; আর বিতিরের নামাজ শেষ করে গাছ কাটতে যায়। 'লাল চাল' গল্পটিও গ্রামীণ পরিবেশে বেড়ে উঠা একটি গল্প। মনোযোগী পাঠক মাত্রই এতে স্বাদ পাবে। 'বয়স' গল্পটি অন্যতম সেরা একটি গল্প হতে বাধ্য; কেননা গল্পের নায়ক আয়নার সামনে দাঁড়ালে কী দেখে তা লেখক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আর, 'ছায়া শরীরের গল্প' নাম শিরোনামের গল্পটি ব্রেন টিউমার আক্রান্ত একটি ছেলের বয়ান, তার শৈশব, তার উপলব্ধি এমনকি মৃত্যু পরবর্তী কবর জীবনের বয়ান সম্ভবত বাংলা ভাষার গল্পে দ্বিতীয়টি নেই। বইটির অধিকাংশ গল্প উত্তম পুরুষে লেখা। তাই, পাঠক পড়তে পড়তে নিজেকে আবিষ্কার না-করে পারবে না; এ দৃঢ় বিশ্বাস আমার। আসুন আমরা আরও একটি ভালো বইয়ের পাঠক হই।
------------------------------------
পাণ্ডুলিপি পাঠান্তে
সাইফুল হক
যুগ্ম প্রকাশক, কাকতাড়ুয়া।
আলোচিত ব্লগ
পৃথিবীর বয়স ৪৫০ কোটি বছর

টাইটেল দেখে অনেকে ই বিশ্বাস করবে না। খোদ আমেরিকান চার্চের লোকজন কেই দেখেছি যে পৃথিবীর বয়স ৬০০০ বছর বলেই তাদের অন্ধ বিশ্বাস। ধর্মান্ধরা বিশ্বাস করুক আর না করুক, পারমানবিক... ...বাকিটুকু পড়ুন
নেশা
শুনেছি আফিমে নেশা হয়, নেশা হয় ধূমপর্ণীতে
মানুষে যে নেশা হয় তাতো জানা ছিলোনা।
একবার পেয়ে গেলে ঘোর ধরে যায়! বিভ্রম! মায়া! ধূম্রজাল! চোখ মেলে আর কিছু দেখা যায় না।
এ নেশা... ...বাকিটুকু পড়ুন
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প!
অনেক দিন গল্প করা হয় না, আসুন, কয়েকটা গল্প করি! মুলত বাংলাদেশের প্রতিটা ধুলাবালুতেও গল্প আছে, একদিন সব লেখা হবে হয়ত, কেমন হল জানাবেন!
১।
আমার এক বন্ধুর কাছে আজ জানলাম,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।