somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুক্ষ্ণ ত্বক: কি করে বাঁচবেন ?

২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেহারার সৌন্দর্য বজায় রাখতে গেলে শরীরের সঙ্গে মুখের রীতিমত যত্ন করতে হয়৷ তবে কাজের ব্যস্ততার মধ্যে সেই সময়টা খুঁজে বার করাই মুশকিল হয়ে পড়ে৷ শরীর চর্চার সঙ্গে নিয়মিত রুপ চর্চা করলেই আপনার লাবন্য যে বাড়বে তাতে কোন সন্দেহ নেই৷ তাই ব্যস্ত জীবনে খানিকটা সময় বার করে রুপচর্চা করুন৷ সময়টা শীতকাল৷ আর এই শীতে ত্বক অত্যন্ত রুক্ষ হয়ে পড়ে৷ শীতের রুক্ষতার হাত থেকে ত্বককে কি করে বাঁচাবেন? চলুন জেনে নেওয়া যাক৷

প্রথমত: শীতকালে প্রচুর পরিমানে জল খান৷ জল বেশী করে খেলে ত্বকের রুক্ষ ভাবটা দূর হয়ে যাবে৷ আর চামড়াও ফাটবে না৷

দ্বিতীয়ত: রাতে শোওয়ার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়াশ্চারাইজার মুখে লাগিয়ে ঘুমান৷

তৃতীয়ত: প্রচুর পরিমানে শাক সবজী ও ফল খান৷

চতুর্থত: দুধের মধ্যে বাদামের পেস্ট মিশিয়ে মুখে লাগান৷ অথবা বাদাম তেলও মুখে মালিশ করতে পারেন৷

পঞ্চমত: বেসনের মধ্যে হলুদ, গোলাপ জল মিশিয়ে একটা লেপ তৈরী করুন৷ ঐ লেপটা মুখে লাগিয়ে কিছুক্ষন রাখার পর মুখটা ধুয়ে ফেলুন৷

ষষ্ঠত: ভুট্টার আটার মধ্যে অল্প হলুদ, দুধের স্বর মিশিয়ে মুখে প্রলেপ তৈরী করুন৷ ঐ প্রলেপটা মুখে লাগিয়ে কিছুক্ষন রাখার পর মুখ ধুয়ে ফেলুন৷ সকাল বিকেল যদি মুখে ঐ পেস্টটা লাগান তাহলে আপনি আপনার ত্বকের হারোআনো উজ্জ্বলতা ফিরে পাবেন৷

সপ্তমত: মুসুরীর ডাল দুধের মধ্যে ভিজিয়ে রেখে ভাল করে পিষে নিন৷ এই পেস্টের মধ্যে ঘি মিশিয়ে মুখে লাগান৷

অষ্টমত: মধুর মধ্যে দুই তিন চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান৷ এতে আপনার মুখের পোড়া ভাবটা দূর হয়ে যাবে৷ ত্বকের উজ্জ্বলতা বাড়বে৷

নবমত: মুখের মধ্যে আকর্ষনীয় অঙ্গ হল ঠোঁট৷ শীতকালে ঠোট খুব বেশী পরিমানে ফেটে যায়৷ ঠোঁটের মধ্যে গ্লিসারিন অথবা ভেসলিন লাগান৷ এতে আপনার ঠোঁট ফাটবে না৷
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×