somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মৃত এক নদীর সঙ্গে কথপোকথন

লিখেছেন জীসান মাহমুদ অভি, ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫৫

নদী তুমি সমুদ্র চেন?
মনে পড়ে মোহনাতে সঙ্গম,বিরান চর ধূধূ?
নদী বলে-ধূর! মনে নেই ওসব,
মনে আছে শুধু কলসি কাঁখে গৌরমুখের এক বালিকাবধূ ।

লোকে বলে, তুমি ছিলে নাকি সর্বনাশা!
নৌকা ডুবেছে তোমার বুকে, ঘর ভেঙেছ অবিরাম।
ক্ষমা দিও তবে ,ভুলে গেছি সেসব কবেই!
মনে পড়ে কঞ্চি হাতে এক বালক আর শ্যামল ছায়ার গ্রাম।

মনে আছে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

একজন সফল প্রেমিকের গল্প

লিখেছেন জীসান মাহমুদ অভি, ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

আমাদের মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক প্রায়ই বলতেন, ক্লাস নাইনে উঠলেই ছেলেরা রঙিন চশমা পরে দুনিয়া দেখা শুরু করে ।আমরা একদিন ক্লাস এইট পাস করে অদৃশ্য সেই চশমা চোখে পরে ক্লাস নাইনে উঠলাম।দুনিয়া কতখানি রঙিন দেখতে শুরু করেছিলাম তা বলতে পারব না, তবে বয়ঃসন্ধিকালীন হরমোনের প্রভাবে আমরা সবাই আমাদের ভিতরে হটাৎ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩৫৬ বার পঠিত     like!

এইসব মৃত্যুরা

লিখেছেন জীসান মাহমুদ অভি, ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

১.বিটিভিতে জীবনবীমা কোম্পানির একটি বিজ্ঞাপন; শোকে কাতর এক মহিলাকে দেখা যাচ্ছে তিনি সদ্য তার স্বা্মীকে হরিয়েছেন।একটু পর আবার তাকে দেখা যায় সেই জীবনবীমা কোম্পানির ম্যানেজার জাতীয় কারো অফিসে।
মহিলাঃ আমার স্বামী তো পাঁচশো টাকার এক কিস্তি দিয়াই মইরা গেছিল, আমি কি পুরা টাকা পামু।
ম্যানেজারঃঅবশ্যই আপনি পুরো টাকা পাবেন।এই নিন, পাঁচশো টাকার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২২২ বার পঠিত     like!

গল্পঃ দুই রাজকুমার

লিখেছেন জীসান মাহমুদ অভি, ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

গল্পের শুরুটা সেই আদি ও পুরাতন।এক যে ছিল রাজা,তার দুই রাণী, সুয়োরাণী আর দুয়োরাণী।সুয়োরাণীর পুত্র অরুণ কুমার,দুয়োরাণীর বরুণকুমার।রাজ জ্যোতিষি দুই রাজকুমারের ভাগ্য গণনা করে বললেন বরুণকুমারের নাম চিরঅক্ষয় হবে পৃথিবীতে,অরুণকুমারকে মনে রাখবে না কেউ।সবাই ভাবে নিশ্চয় বড় কোন যোদ্ধা হবে বরুণকুমার।
দিন যায়,রাজপুত্ররা বড় হয়।বরুণকুমার রাক্ষসের গল্প শুনে মায়ের আঁচলের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     like!

রাজার গল্প

লিখেছেন জীসান মাহমুদ অভি, ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৩

গল্পের শুরুটা আদি-পুরাতন, সবারই জানা। রাতের অন্ধকারে প্রজাদের অবস্থা স্বচক্ষে দেখবেন বলে রাজা বের হলেন ছদ্মবেশে, সঙ্গে মন্ত্রী।
মহারাজ প্রথমে গেলেন রাজ্যের উত্তর প্রান্তে, দেখলেন সেখানে জমকালো আলোর উৎসব, সুউচ্চ দালান, ঘি সুবাসিত মাংসের স্তুপ, মদ আর পানীয়ের ফোয়রা, অলংকারে মোড়া সুন্দরী রমণীদের হাস্য-কলরোল।
রাজাঃএখানে কাদের বসবাস?
মন্ত্রীঃরাজদরবারের আমত্যসকল,সম্ভ্রান্ত আর ধনী লোকেদের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৬৫ বার পঠিত     like!

যাপিত জীবন

লিখেছেন জীসান মাহমুদ অভি, ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৩

সাধ আছে কবি হব।নিপীড়িত,বঞ্চিতদের অভিমান কলমের ডগা থেকে বের হয়ে ধ্রুবতারার মত দৃশ্যমান হবে, দেখবে সবাই।
একরাশ সাদা কাগজ উড়ে আসে, বলে- বারবার কবিতার নামে কলমের কালিতে কলঙ্ক আঁকা হয়েছে আমাদের শরীরে,আর না।কবি হতে চাও? আঙুল কাট তবে, লাল রক্তে লিখে দাও অবিনাশী কবিতা।আমরা জরির কাজ করা জামার মত গায়ে পরে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৩৫৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ