নদী তুমি সমুদ্র চেন?
মনে পড়ে মোহনাতে সঙ্গম,বিরান চর ধূধূ?
নদী বলে-ধূর! মনে নেই ওসব,
মনে আছে শুধু কলসি কাঁখে গৌরমুখের এক বালিকাবধূ ।
লোকে বলে, তুমি ছিলে নাকি সর্বনাশা!
নৌকা ডুবেছে তোমার বুকে, ঘর ভেঙেছ অবিরাম।
ক্ষমা দিও তবে ,ভুলে গেছি সেসব কবেই!
মনে পড়ে কঞ্চি হাতে এক বালক আর শ্যামল ছায়ার গ্রাম।
মনে আছে তোমার স্টীমার-জাহাজ,
তোমার খুনী সেই বাঁধের ছায়া?
নদী বলে তার স্মৃতি শুধু উদাস দুপুরে ভাটিয়ালি গান
‘কে যাস রে ভাটির গাঙ বাইয়া……’
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



