আজ আমার ৬ষ্ঠ বিবাহ বার্ষিকী। প্রেমের প্রথমদিকে আমরা একজন আরেকজনকে লুতুপুতু টাইপ নামে পেয়ারসে ডাকতাম। আমার নাম ছিল চাঁদ (মুবিন=মুন=চাঁদ)। আর "ওর" নাম ছিল মধু (ওর চেহারাটা খু্বই মিষ্টি লাগতো আমার কাছে, মধুর মত মিষ্টি)।
তো সেই প্রেমআমলে বিরহ আসে, বিয়ে হবে কি হবেনা এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়, বেরিয়ে আসে কিছু ভিলেন চেহারা। সেই সময়ে আমার পাশে শক্ত খুঁটির মত দাঁড়িয়েছিল "ও"। তখনকার একটি কবিতা আজ আমার স্ত্রীকে উৎসর্গ করলাম।
ছয় বছরের বিবাহিত জীবনে অনেক বাধা, বিপত্তি, ঝগড়া, মন কষাকষি, অনেক কিছু হয়েছে। কিন্তু তারপরেও ভাললাগে যখন আজও বিবাহবার্ষিকী এলে ও আমাকে উইশ করে, গিফট দেয়, আর জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ।
আই লাভ ইউ মধু...
চাঁদের মধু
চাঁদের বুকে অনেক ব্যথা,
দুঃখ সারি সারি,
বুকের পাথর পুড়তে পুড়তে “কয়লা-কালো”,
অনেক শোকের জ্বালায় জ্বলে,
মরূদ্যান আজ মরু ধু-ধু ।
সেই মরুতে ফোঁটায় ফোঁটায় ভালোবাসা দিচ্ছে কেরে ?
চাঁদের মধু, চাঁদের মধু ।
আপন বলতে আজকে চাঁদের
কোথাও কেউ নেই,
সবাই এখন ব্যস্ত কেবল কলঙ্ক দিতে চাঁদকে,
ভালোবাসা দিচ্ছে না কেউ,
ঘৃণা দিতে চাইছে শুধু ।
তারপরেও চাঁদ তাকিয়ে কার আশাতে, জানিস নাকি ?
চাঁদের মধু, চাঁদের মধু ।
চাঁদের বুড়ি ভীষণ পাজি,
চাঁদকে জ্বালায় মুখাগ্নিতে,
যন্ত্রণাতে চাঁদের বুকে কঠিন আঘাত, ক্ষত,
সেই আঘাতে প্রলেপ দেবে
কোন সে বধু ?
বধু হয়ে আসবে কি সে ?
লজ্জা ভুলে আসছে কে রে ?
চাঁদের মধু, চাঁদের মধু।
উৎসর্গ: আমার বধু, মধুকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

