somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৮ ফেব্রুয়ারীর হরতালের রাস্তায় লিখা চিরকুট (উৎসর্গ কবি - পাগলা জায়েদ)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন একটু একটু করে মরেছি বহু বছর । খাবার থালা ভর্তি হয়েছে আজম্ম নোংরায় ।

অথচ দোষ কি ছিল আমার বা বাংলাদেশের । আমি বা দেশ কেউই কথা বলতে পারতাম না ।

শুধু চেয়ে থাকা পূবের দিকে ।

বাংলাকে আমার বলা হয়নি কিছুই । কি বা বলবো? ক্যামিক্যাল বৃষ্টিতে ভিজেছে মাথা - তাই বুঝি কম ।

ক্ষয়ে ক্ষয়ে ঝড় তোলা তারাদের রাতে একলা আধারে ।

কে কাকে সান্তনা দিব? আমি বা ধর্ষিত স্বদেশ?

আজ তো জেগেছি বহু বছর পর । ঘুম থেকে জেগে উঠি, তারপর ঘুমাই ।

যুদ্ধের কাল । খাবারের থালায় থাকবে খাবারই। কোন নোংরা নয় ।

মাঝখানে প্রজম্মের সময়- আমার জেগে থাকার ঋতু ।

তুমি কে? আমি কে?

বাঙালী বাঙ্গালী ।

আমি যদিও কখনও কোন মিছেলে যাইনি-

তবুও এবারের জেগে থাকা সন্ধ্যা শ্লোগান শুনে শুনে বানিয়েছি কিছু শ্লোগান ।

যদিও আমি জেগে থাকা মাইকের সাথেই শ্লোগান দেই-

পদ্মা মেঘনা যমুনা- তোমার আমার ঠিকানা ।

ফাসি চাই ফাসি চাই - রাজাকারের ফাসি চাই ।

তবুও একটু সুযোগ পেলেই নিজের ভিতর কয়েকটা নিজে মিলে গোপন লজ্জাতুর মিছিল করি

“জামাত- শিবিরের ঠিকানা- পাকিস্তানের নর্দমা” জয় বাংলা- জয়-বাংলা” ।

কখনও বা সন্ধ্যার আলো আর প্রজম্মের মোমবাতি বা মানুষে চোখের সরল উজ্জলতায় শ্লোগান ধরি

“পাকিস্তনের বিড়ালেরা-পাকিস্তানে ফিরে যা” ‘পাকিস্তনের প্রেতাত্তারা পাকিস্তানে ফিরে যা” ।

আমি কোন জীবনের জন্য শ্লোগান দেই নি । দিয়েছি মৃত্যুর জন্য ।

দানবদের মৃত্যুর জন্য ।

যদিও কোন কোন সূধী সমাজ আমাকে বলেছিল কসাই-এর লাইসেন্স নিতে ।

এরই মাঝে একদিন একটুকরো বাতাস ধুলোর সাম্পানে এসে বলেছিল-

তোমার শরীর, কন্ঠ আর ঘাম থেকেই জম্ম নিচ্ছে নতুন এক বর্ণীল সবুজ ।

তুই/তুমি/আপনি আমার মতই এসেছিস/এসেছিলে/এসেছিলেন পজম্মের পরিচয়ের যুদ্ধে ।

তারপর হয়তো যারা চলে গেছেন ,

প্রজম্ম চত্বরের পাশে দাড়ানো বট ঘাছটার মত নুয়ে থেকে বলি -

অভিবাদন । আমি না ফেরার দলে ।

বইয়ের মোড়ক উম্মচোন, গায়ে হলুদের আনন্দ সরলতা,

বসন্ত উচ্ছাস কোন সমুদ্র জোছনায় ঢেউ-এ পা ডুবিয়ে বসে থাকার সময় আটকে গেছে ঘড়ির কাটায় কাটায় ।

“তীর হারা এ ঢেউ-এর সাগর পাড়ি দেবরে”

আপনার পা পরিষ্কার হয়েছেতো সমুদ্র জলে অথবা

দামী কাপড়ে লাগেনিতো কিশোরীর উচ্ছল আনন্দের কাচা হলুদের দাগ ?

আমার ও আরও কয়েক জনের সময় এখন বন্ধী কাটার কাটায় ।

গনিতের হিসাবে অনেকেই বলতে পারেন -

সামাজিকতায় তো যেতে হবেই ।

আমিতো এসেছিলাম, আছিই ।

আপনার মুষ্টি বদ্ধ দুহাত খুজেছিল শাহবাগের আকাশ ।

কন্ঠ খুজেছে জেলখানার ভিতরে দানবদের কাছে বয়ে যাওয়া বাতাস ।

কাল ঘন আনন্দ বা বেদনার কাল ।

দানবেরা ল্যাম্পপোষ্টের কাছে বাতাসে লিখে গেছে হরতাল নামের এক আগুন্তকের নাম ঠিকানা ।

তারা কোথায় যায় না , তারা খুড়ে নিয়েছে নিজের শিকড় -

আপনার অবশ্য যেতেই হবে- সৌখিনতা বা সামাজিকতায় ।

ল্যাম্প পোষ্টগুলো নাকি আর জ্বলবে না ।

আপনি বাড়ী ফিরবেন । আলোহীন ?!

আলোহীন । অন্ধকারে কি পথ দেখা যায়?

গায়ে হলুদের আলোক বাতি, সমুদ্র জোছনার মাতা-মাতি সবই নিভে যাবে ।

বিশ্বাস করুন আমিও প্রকৃতি বড় ভালোবাসি ।

অর্থাভাবে বহু বছর আমি দেখিনি কোন ধান ক্ষেত, বড্ড বেশী গাড়ী ভাড়া ,

পোশাকের অভাবে যাওয়া হয়নি বন্ধুর বিয়ে বা আনন্দ উৎসবে ।

আপনিতো আজও সেখানে । যদি আপনার আলো ঢেকে দেয় দানবেরা !

আপনি প্রজম্ম চত্বেরে এসে চলে গেছেন । এসেছিলেনতো ।তবুও এসেছিলেন-

মনের গোপনে এখনও জেগে ডুবু ডুবু একটা চর-

সেখানে বড় অট্টালিকা বানানোর ভাবনা আপনার মাথায়

অথবা

কোন অরণ্যে জম্মাবে সেই ডুবু চরে - সুন্দর একটা বাড়ী ।

কেউ কেউ আসেই নি । যেমন আমি যাইনি ঘরে- আলোরা আসবে ।

আজ হরতাল নামক আগুন্তকের অভিবাদন থামাতে আমি রাস্তায় আছি হেলাল হাফিজের কবিতার মত ।

হয়তো আর কখনও লেখা হবে না ।

দানবেরা নাকি লাল তরলে তৃষ্ঞা মিটাবে ? ক্যামিকেল বৃষ্টি নাকি মুছে দেবে আলোর যত উৎস এবং শরীরের লাল সমুদ্র।

অতঃপর অন্ধকারে নিজের মাংস নিজেই খুবলে খেয়ে বেচে থাকা ।

আর যদি দেখা না হয় প্রিয় নারী ঠোট, প্রিয় কবিতার উৎসব-

আমি পড়ে থাকতে পারি যে কোন রাস্তার মোড়েই , নিঃস্তব্দ এবং নিথর ।

তখন আমার কথা না ভেবে না হয় গভীর ভাবে মনে মনে একবার বলবেন আলো আসুক আলো আসুক,

আমার সম্মান বা অসম্মানে ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×