somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কিছু কথা... শিবির , দায় ও ইসলাম

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) সেই প্রকৃত মুমিন, যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে - ইসলাম ।
জামাত-শিবির দেশের বিভিন্ন এলাকায় তাদের প্রতিবাদ কর্মসূচী চালিয়ে যাচ্ছে । আমার ধারনা তারা নিজেরাও জানেন না তারা কেন কি করছেন? অন্তত তাদের কাছে স্পষ্টনা বিষয়টা । নেতার নির্দেশে বা ব্যাক্তি কৃতজ্ঞতা শোধে জাপিয়ে পড়া ।
জামাত-শিবির কেন গত দুদিন সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেও ঝাপিয়ে পড়লো ? কেন তারা তাদের মন্দির ভাঙ্গলো ?
আমরা জানি মহানবী হযরত মোহাম্মদ (সঃ) যখন মক্কা বিজয় করে ফিরে এলেন তখন কিন্তু তিনি তার উপর যারা একসময় চরম অত্যাচার করেছিল এবং যারা তখনও ইসলামের ছায়াতলে আসেনি তাদের রক্ষা করেছিলেন । তাদের রক্ষায় তার দৃষ্টি ছিল সজাগ । অসাধারণ ।
কিন্তু জামাত-শিবির কেন এ দেশের সংখ্যালঘুদের উপর ঝাপিয়ে পড়েছে তার উত্তর জানাটা জরূরী । আমি বিষয়টি বোঝার জন্যই জিজ্ঞেস করছি । এটাতো ইসলাম বিরুদ্ধ কাজ । শিবিরকে বলছি আপনারা কোন ইসলাম কায়েম করতে চান ?
আপনাদের এহেন কর্মকান্ডে পাশের দেশের উগ্রবাদী হিন্দুরা যদি সেখানকার মুসলমানদের উপর ঝাপিয়ে পড়ে সেই দায়তো সম্পূর্ণ আপনাদের ঘাড়ে পড়বে । ভারতে এমন দাঙ্গার উদাহরণ খুব একটা কম ও পুরোনো নয় । শত শত লোক নিহত ও আহত হয়েছে, লাহ্চিত হয়েছে অনেক নারী । আপনারা আল্লাহর আইন চান, আল্লাহর শাসন চান । কিন্তু এখন জবাব দিনতো- এধরনের কর্ম-কান্ডের জন্য আপনারা আল্লাহর কাছে কি জবাব দেবেন । আল্লাহর আইন চাওয়ার আড়ালে আপনাদের চাহিদা যদি অণ্য কিছু হয় তা হলে উত্তর না দিলেও চলবে । আর যদি আল্লাহর আইন সত্যি চান তাহলে বিষয়টি আমাকে একটু বুঝিয়ে দেন ।
হিন্দুরা তো মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত নয়, তারা আর দশজন সাধারন মানুষের মতই মানুষ । তাছাড়া ভারতে বসবাসীকারী মুসলমানরা যে কোন সময় বিপদে পড়তে পারে আপনাদের এই হিন্দু বাড়ীতে আগুন ও মন্দির ভাঙ্গা কর্মসূচীল জন্য । ধরে নিলাম আপনার কাছে মানুষ মানুষ নয়, হিন্দু , মুসলমান, বৌদ্ধ ইত্যাদি । সে হিসাবেও নিজেকে একটু জিজ্ঞেস করুনতো আপনার এহেন কর্ম কান্ডের জন্য ভারতে বসবাসকারী মুসলমানরা কি বিপদে পড়ার সম্ভবনা বেড়ে যাচ্ছে না ? মুসলমান হয়ে নিরপরাধ অন্যান্য মুসলমানদের বিপদে ঠেলে দিচ্ছেন, আপনি কেমন মুসলমান ?
দয়া করে শেয়ার দিন যদি সঠিক কোন উত্তর পাওয়া যায় ।

২) আপনারা হঠাৎ রাস্তা-ঘাটের যানবাহনের উপর আক্রমন চালাচ্ছেন । কয়েখদিন আগে আপনাদের এমন একটি আক্রমনের শিকার হয়ে বাড্ডাতে একটি হিউম্যান হলার উল্টে একজন নিরীহ যাত্রী নিহত হন, না, আসলে বলা উচিত আপনাদের দ্বারা খুন হন । আমাকে একটু জানাবেনি কি ইসলামের কোন জায়গায় আপনাদের এ ধরনের কাজকে সমর্থন করেছে ? আমার জানা মতে এটি বড় মাপের গুনাহর কাজ । ঐ ব্যাক্তি খুন হওয়ার জন্য একমাত্র তার আত্নীয়-স্বজন যদি আপনাদের মাফ করে তবেই আপনারা মাফ পাবেন । অথবা মৃত্যুর পর কঠিন শাস্তি- ইসলাম অন্তত তাই বলে । তাহলে দয়া করে জানাবেন কি আপনারা কোন ইসলামের পথে আছেন ?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×