হেফাজতী জামাতের বুয়েটের ছাত্র দ্বীপরে কোপাই চিল তিন মাস আগে । তিন মাস জীবন বাচানোর যুদ্ধের পর কাল হেরে গেল দ্বীপ।
ইসলামি ব্যাংক জঙ্গী অর্থদাতা এ বাত বেবাকতেই জানে।জাগরণ মঞ্চেরে দাবীগুলানের মইধ্যে অইল ইসলামি ব্যাংককে রাষ্ট্রয়াত্ত
কইরা জামাত শিবিরের জঙ্গী অর্থায়ন বন্ধ কইরা দেওয়া ।
হয়ত দ্বীপরে যারা মারছে তাদের নামের টেকা আইছে ঐ ইসলামি ব্যাংক থিক্কাই।
সম্মানিত সরাষ্ট্রমন্ত্রী মতলবে ইসলামি ব্যাংকের শাখা উদ্বোধনের টাইমে কইলেন এ ব্যাংক বেবাকের ব্যাংক! তাইলে এ ব্যাংক দ্বীপেরও ব্যাংক, আবার শিবিরেরও ব্যাংক ! এ কথা ভাইবাই মন্ডু কিচাইন অইয়া গেচে। যদিও অংকে আমি একচন মিয়া ফেল মারি নাই কুন টাইমেই তবুও হিচাব মিলাইতে পারলাম না ।
গণজাগরণ মঞ্চের একনিষ্ঠ কর্মী দ্বীপ আর তার খুনিরা একই লগের কেমতে অয়?! তাইলে দ্বীপ কার বিরোদ্ধে, কাগো বিচারের দাবীতে চোলোগান দিচিল?!
মন্ত্রী সাব এ কতা কুন হিচাবে কইলেন একচন মিয়ার মন জানবার লাইগা আকু পাকু করতাছে । তেনারে কি বিরোধী দল ঝাকি মাইরা “মখা” বানাইয়া ফালাইচে?!
একচন একচন – ডাইরেট একচন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



