এখানে কবিতা বাছাইয়ের আয়োজন ছিল, একটা কবিতাও বাছাই হয়নি
বহু আগেই মহান কবিতাটি একজন চারণ কবি জম্ম দিয়ে গেছেন
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম”।
এখানে কয়েকজন দার্শনিক বসেছিলেন শ্রেষ্ঠ সুন্দর দর্শন রচনায়
বহু আগেই এ দেশিয়দে মহান দর্শন ঘোষনা করে গেছেন ক্ষ্যাপাটে দার্শনিক
“বাংলার মানুষ বাঁচতে চায়”।
এখানে জগৎ শ্রেষ্ঠ আইনবিদদের আসর বসেছিল, শেষ্ঠ বিনয়ের রচনা
বহু আগেই একজন মানবতাজ্ঞানী নির্ধারণ করে দিয়েছেন
“যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব”।
কয়েকজন জ্ঞানী গভীর চিন্তায় ছিলেন প্রজম্ম ভাবনায়, জীবনের আকাংখায়
বহু আগেই এক বাঙালিত্বজ্ঞানী পথ দেখিয়ে দিয়ে গেছেন
“প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল”।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




