somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথে হলো দেরী ... ইহা রোমান্টিক সিনেমার টাইটেল নহে!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসিএস পরীক্ষা ছিলো। সকাল দশটায়। বাসা থেকে বের হয়েছি সাড়ে আটটায়, অন্য দিনের মতই। সাড়ে নয়টার দিকেই ‘অকুস্থলে’ পৌঁছে যাবার কথা। বিধি-‘কড়া’ বাম! বাংলামটরে ট্রাফিক পুলিশে বাস দিলো আটকে। সিগনাল। কাওরান বাজার থেকে শাহবাগ অভিমুখী সব গাড়ি যায়। কিন্তু, মগবাজার থেকে বাংলামটর আসা সম্মুখগামী কোন গাড়ি ছাড়েনা। ছাড়েইনা। এখানেই পৌণে দশটা। জানা গেলো প্রধানমন্ত্রী আসবেন এ পথে। তাই ছাড়া যাবেনা। ছাড়লো অবশেষে। আর, সব মিলিয়ে তেজঁগা কলেজের কেন্দ্রে পৌছাতে ১০ মিনিটের বেশি দেরী।

সিগনালে আটকে, বাসের গেটে ঝুলে যেসব জিনিষ মাথায় আনা যায় ---

০- ট্রাফিককে আচ্ছামত গাল দিতে পারি।
(কার দোষে, জানিনা!)

০- প্রধানমন্ত্রীকে বাপসুদ্ধ গাল দিতে পারি।
(এর মধ্যে আবার বাপ নিয়ে টানাটানি ক্যান?)

০- যানজটে পড়ার জন্য রিকশার বা গাড়ির বাহুল্যকে গালাগাল দিতে পারি।
(নিজের গাড়ি কেনার মুরোদ নাই, তাই না?)

০- গাড়ি ভাঙচুর করতে পারি।
(তৃতীয় কারণ আবার দ্রষ্টব্য)

০- পুরোদস্তুর সাধু হয়ে ভাবতে পারি, “তিনি যা করেন সব ভালোর জন্য করেন। নিজে কিছু না করে খালি চেয়ে চেয়ে দেখো!”
(উপায় নাই রে গোলাম হোসেন!)

০- কিংবা ভাবতে পারি, আমার চেয়ে দেশের প্রধানমন্ত্রীর গুরুত্ব বেশি, না হয় আমার দুয়েকটা পরীক্ষা মিস হয়েই গেলো। দেশের জন্য কিছু করতে পারলাম!
(দেশপ্রেম মহৎ গুণ)

০- সহনশীলতা মহৎ গুণ- আগামী কোন চাকরী পরীক্ষায় রচনা এলে নিজেকেই উদাহরণ হিসাবে ভেবে শান্তি পেতে পারি।
(আঁতলামো করার জায়গা পাওনা?)

০- আমার শতকরা আশিভাগ বন্ধু বিদেশ চলে গেছে অনেক আগেই। বাহ্যিক কোন প্রতিক্রিয়া না দেখিয়ে সুরসুর করে তাদের পথ অনুসরণ করতে পারি অচিরেই!
(বোধহয় নিয়তি!)

০- অথবা, একটা গান শুনতে পারি। “এমনি করে যায় যদি দিন যাক না!”
(আঙ্গুর ফল টক!)

অন্য কারও কোন ‘সৃজনশীল’ আইডিয়া আছে?


আরেকজন সমব্যথী'র পোস্ট!
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৭
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×