দুঃখ নিয়ে লিখি আমি, সুখ নিয়ে নই
দুঃখই আমার জীবন মরন, দুঃখে বেঁচে রই।
কষ্ট নিয়ে লিখি আমি, নষ্ট নিয়ে নই
কষ্টই আমার জীবন মরন, কষ্টে বেঁচে রই।
সুখের আশা করি না ভাই, সুখের কাছে যাই না
সুখের আশা করেই তো তাই,সুখ খুজে আর পাই না।
আছে কিছু সুখের লোভী, সুখই তাদের দরকার
নিজে সুখী হতে গিয়ে, ভাঙ্গবে কারো সংসার।
সুখের নেশায় মত্ত তারা, সুখী হওয়াই চাই
নেশার ঘোরে দেখবে না ভাই, আপনি যে আর নাই।
আপনি যখন করেন নেশা কষ্ট ভুলা তে
হাসবে ওরা আপনা দেখে, সুখী তারা যে।
সুখ লোভীদের করি ঘৃণা, সুখী হওয়াতে
সুখ ছিনতাই করে যারা, সুখী হয়েছে।
(৩রা ফাল্গুন, ১৪২১, ১৫ই ফেব্রুয়ারী ২০১৫, রাত ৯.৪৫)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




