somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুপকথা : উপন্যাসের খসড়া (পর্ব ৩)

০৩ রা জুলাই, ২০০৭ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২.২

আমার দেশে ডিসেম্বরের আজকের সকালটি অন্যসব দিনের থেকে অন্যরকম। তেত্রিশ বছর বয়সী আমার দেশটির জন্মের সময় আমি সদ্যযুবা। কতো বিসর্জন ও রক্তক্ষয়ের কাহিনী আর বীরত্বগাথায় পূর্ণ ছিলো সেই ডিসেম্বর।

In the grip of this cold December
You and I have reason to remember...

ডিসেম্বরের এই শীতল থাবার অন্তর্গত হয়ে তোমার এবং আমার স্মৃতিমন্থন করার কারণও কিছু আছে! সেদিন আমাদের প্রাণে অর্জনের অহংকার ছিলো, দুই চোখ ভরা স্বপ্নের দ্যুতি ও বিস্তৃতি ছিলো। আকাশতুল্য অনন্ত সম্ভাবনা নিয়ে আমরা টগবগ তখন করছি, আমাদের সামনে কী আলোকময় অলৌকিক একটি ভবিষ্যৎ!

এই দিনে আজ সুদূর মনে হওয়া অনতিদূরের সেই ডিসেম্বরের কথা কি আমাদের স্মরণে আসবে না? মাঝখানের বছরগুলোকে ভাবলে ভুল, ব্যর্থতা ও হতাশার কথা আসবে, তা-ও নিশ্চিত। বিস্মৃত হতে আমরা প্রায়শ সচ্ছন্দ, হয়তো এই বিস্মৃতি না ঘটলে আমাদের দুঃখ-হতাশার আর শেষ থাকতো না, সর্বনাশে সম্পূর্ণ নিমজ্জন অমোচনীয়ভাবে ঘটে যেতে পারতো। তবু ডিসেম্বরের এই দিনটিকে স্মরণ না করে আমাদের উপায় নেই।

আজ আমাদের সেইসব স্বপ্ন ও সম্ভাবনার সবই ভুল ও ব্যর্থ হয়ে গেছে বলে মনে হয়। বস্তুত আমাদের ব্যর্থ স্বপ্নের গল্প অগণন। এতোদিন হয়ে গেলো, তবু কিছু অর্জনের গরিমা নেই আমার দেশের, অর্থ-বিত্তের অহংকার নেই। আছে যতোটুকু, নেই তার থেকে ঢের বেশি। দারিদ্র্য নামে যা আছে অপরিমেয়, তাকে লোকে ভালো চোখে দেখে না, অভাবীদের গৌরব যদি কিছু থাকেও, নিত্যদিনের ক্লিন্নতার আড়ালে তা অনায়াসে ঢাকা পড়ে যায়। তা-ও সহনীয় হতে পারতো, কিন্তু আমার দেশ জগতের সেরা হয় দৈনন্দিন অসততা ও অসদুপায়ের জন্যে। রাজনৈতিক কোলাহলে সে সারা পৃথিবীর নিন্দা কুড়ায়। রাষ্ট্রপ্রধান হত্যায় আমাদের দক্ষতা একসময় রাষ্ট্র হয়ে যায় বিশ্বময়। নিত্যদিনের খুনখারাবিতে মানুষের জীবনই সর্বাপেক্ষা শস্তা ও সুলভ পণ্য হিসেবে প্রতীয়মান হয়। ক্ষমতাধররা লোভ ও নির্লজ্জতার নতুন নতুন শীর্ষ আবিষ্কার করে এবং সেই শীর্ষে তাদের আরোহণপর্বটি ঘটে সাড়ম্বরে, অকম্পিত ও অপরিবর্তিত মুখে। মানুষের কোনো কীর্তি বা সাফল্য নয়, বন্যায়-মহামারীতে-দুর্ভিক্ষে বছর-বছর পৃথিবীর তাবৎ সংবাদপত্রের শিরোনাম হয় আমার দেশ। এতো যে নেই নেই, পর্বতপ্রমাণ আমাদের অক্ষমতা ও ব্যর্থতা, স্বপ্নভঙ্গের বিষাদ - তারপরেও মুখ ফুটে ভালোবাসার কথা বলা কি মানায়!

তবু এই রুগ্ণ করুণ অসহায়, ক্ষুদ্র ভুখণ্ডটির জন্যে অতি উচ্চ একটি গৌরবস্তম্ভ ও শর্তহীন ভালোবাসা নিজের ভেতরে যত্নে লুকিয়ে রাখি। দেশটি যে আমার!

আজকের একটি দৈনিকে নিজস্ব প্রতিবেদকের লেখা প্রধান প্রতিবেদন :

"১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর সূর্য উঠেছিল শুধু একটি নতুন দিনের জন্য নয়, বিশ্বের মানচিত্রে একটি নতুন দেশের আগমন সংবাদ নিয়ে। সকালের সূর্য লাল হয়, তবে ৩০ লাখ শহীদের রক্তে রাঙা সেদিনের সূর্য বোধহয় একটু বেশিই লাল ছিল। ... ৩৩ বছরে সেই সূর্য আরো একটু লাল হয়েছে, বিজয়ের স্বপ্ন পূরণ না হওয়া, অর্থনৈতিক মুক্তি না আসা আর সরাসরি স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় অংশীদার হওয়ার লজ্জায়। ..."

প্রথম পাতায় আরো একটু এগিয়ে পাওয়া যায় বিজয় দিবসের বিশেষ রচনা আনিসুজ্জামানের, তিনি লিখছেন :

"...সেদিন চোখে যে স্বপ্ন ছিল, বুকে যে বল ছিল, মনে যে আশা ছিল আজ তার কিছুই অবশিষ্ট নেই।

"...যে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা সাহস করনি হত্যা করতে, অবলীলায় তাঁকে আমরা মেরে ফেললাম। মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিলেন যে-নেতারা - বিশ্বাসহন্তা একজন ছাড়া - তাঁরা সকলে নিহত হলেন আমাদেরই হাতে। চারজন সেক্টর কম্যান্ডার প্রাণ দিলেন আত্মঘাতী দ্বন্দ্বে।

"...নিরীহ বাঙালি একদিন অস্ত্র হাতে তুলে নিয়েছিল হানাদারকে হটাতে। বীরত্ব সে দেখিয়েছিল বটে। তারপর সেই অস্ত্র হাতে নিয়ে সে হয়ে গেল সন্ত্রাসী। সেই সন্ত্রাসের সঙ্গে প্রবল যোগ অসুস্থ রাজনীতির। আজ আমাদের দৈনন্দিন জীবন সন্ত্রাস-পীড়িত, সামাজিক আয়োজন সন্ত্রাস-লাঞ্ছিত, শিক্ষাপ্রতিষ্ঠান সন্ত্রাস-কবলিত। রাষ্ট্র এখন স্বয়ং সন্ত্রাস চালাচ্ছে, নির্বিচারে মানুষ মেরে চলেছে।

"১৯৭১ সালে কে ভাবতে পেরেছিল বাংলাদেশে কখনো আসবে সামরিক শাসন? কে ভেবেছিল যে, সাম্প্রদায়িকতা এখানে মাথা তুলবে এত প্রবলভাবে? প্রবল ভেদবুদ্ধি দিয়ে আমরা মানুষকে ভাগ করছি। মুসলমান-অমুসলমানের ভাগ। খাঁটি মুসলমান-নকল মুসলমানের ভাগ। আমার মতে মুসলমান না হলে কিংবা আমার মতো মুসলমান না হলে দখল করো তার মসজিদ, আগুন দাও তার ঘরে। ...এত যে ধর্মের কথা বলছি আমরা, তারপরও তো দুর্নীতি কেবল বেড়েই যাচ্ছে। তাহলে কী নিচ্ছি আমরা ধর্ম থেকে?

"...এই ধর্মের কথা বলেই তো পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা আর সম্পদহরণের যজ্ঞ চালিয়েছিল একাত্তরে। ইসলামরক্ষার নাম করেই তো তাদের এ দেশী সহচরেরা জানমাল কবজ করেছিল, বুদ্ধিজীবী হত্যা করেছিল নির্মমভাবে। একদিনের জন্যেও তারা নিজেদের অন্যায় স্বীকার করেনি, ক্ষমাভিক্ষা করেনি।

"...তার পুরস্কারও তারা পেয়েছে। আজ তারা রাষ্ট্রপরিচালনার অংশীদার। বাংলাদেশে মুক্তিযোদ্ধা সেনা-কর্মকর্তার পদাবনতি হয়, সেনানিবাসে তার প্রবেশ নিষিদ্ধ হয়। কিন্তু জাতীয় পতাকা ওড়ে স্বাধীনতাবিরোধীদের বাড়িতে-গাড়িতে, সকল স্থান তার জন্যে অবারিত।

"...আমি চক্ষুষ্মান, কিন্তু অন্ধ টাইরেসিয়াসের মতো আমি ভবিষ্যৎ দেখতে পাই না। কী ঘটবে আগামীতে, তা আমার জানা নেই। চারপাশে এখন যা দেখি, তাতে বেদনায় ক্লিষ্ট হই। তাই বারবার ফিরে যাই মুক্তিযুদ্ধের দিনগুলিতে। সেসব দিনের অভিজ্ঞতা যাঁদের আছে কিংবা যাঁরা কল্পনায় চলে যেতে পারেন সেসব দিনে, তাঁরা যদি নিজেকে জিজ্ঞাসা করেন, তখন কেন আমার ভাই প্রাণ দিয়েছিল, কেন আমার বোন সম্ভ্রম হারিয়েছিল, কী চেয়েছিল সেদিন দেশের মানুষ, তাহলে তাঁরা মুক্তিযুদ্ধের লক্ষ্যকে আবার জেনে নিতে পারবেন। ..."

দুঃসময়ে আনিসুজ্জামানরা সত্য উচ্চারণের সামর্থ্য রাখেন, তাঁরা দেশের মানুষের বিবেক হয়ে ওঠেন। ক্ষীণপ্রাণ, বাকশূন্য মানুষের কথা ও আকাঙ্ক্ষাগুলি তাঁদের লেখায় ভাষা পায়। আর কে আছে যে বলবে এইসব মানুষের কথা? মনে পড়ে, মুক্তিযুদ্ধের সেনাধ্যক্ষ জেনারেল ওসমানীর মৃত্যুর পরে আনিসুজ্জামানই বলেছিলেন, স্বাধীন বাংলাদেশে এই প্রথম একজন মুক্তিযোদ্ধার স্বাভাবিক মৃত্যু ঘটলো! বুকের ভেতরে মোচড় দেয়। অন্যমনস্ক হই। বড়ো বেশি স্মৃতি-জাগানিয়া। এইভাবে একে একে সর্বস্ব হারিয়ে ফেলার স্বাধীনতা আমরা চাইনি।

Freedom is just another word for nothing-left-to-lose
Nothing don’t mean nothing honey, if it ain’t free...

হায়, আমাদের আর কিছুই যে হারানোর নেই!

আজ ডিসেম্বরের এই সকালে বাংলাদেশ জেগে উঠে দেখবে কুয়াশাচ্ছন্ন একটি শীতসকাল।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৭ সকাল ১০:৪৮
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×